শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনও দাদাইকে নিজের দাদুর মতোই ভালোবাসে সিড! বিশ্বজিৎ চক্রবর্তীর নিজের নাতির মতোই দেয় ধমক চমক

মিঠাই রানী আর উচ্ছে বাবুর কেমিস্ট্রি কতটা গভীর আর কতটা প্রিয় দর্শকদের কাছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে রয়েছে মোদক পরিবারের অন্যান্য সদস্যরা। সকলে মিলে বেশ মাতিয়ে রেখেছে মনোহরা পরিবার।

শুধু মুখ্য চরিত্রগুলি নয়, মিঠাই ধারাবাহিককে সেরার সেরা করে তুলতে প্রতিটি অভিনেতা-অভিনেত্রীর অবদান অনস্বীকার্য। সেই সূত্রেই এখন পর্দার বাইরেও একটা পরিবার হয়ে উঠেছে মোদক পরিবার। আর তাতে সবাই একে অপরকে বন্ধু মনে করে মেশে।
তবে বন্ধুত্বে যে শুধু সমবয়সীদের সঙ্গেই হয় এমনটা নয়। তার প্রমাণ দাদাই আর সিড। দুজনের সম্পর্ক সত্যিকারের যে কোনো দাদু নাতির সম্পর্কের মতোই। আর সেটা প্রকাশ পেয়েছে দুজনের এক বিশেষ সাক্ষাৎকারে।

অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এবং আদৃত রায় দুজন একেবারে আসল দাদু-নাতি। আর সেটা বিশ্বজিৎ জানিয়েছেন যে পরিবারও জানে যে এই নাতি তাঁর কাছে খুবই স্পেশাল। একসঙ্গে আড্ডা মারা, খাওয়া দাওয়া সব হয় তাঁদের। বয়সটা বাধা হয়নি এই সম্পর্কে। আর দাদুকে সামলে সামলে রাখে তার আদরের নাতি। খাওয়ার এদিক-ওদিক হতে দেখলেই ধমক দেয় আদৃত। তখন নাতির কথা শুনতেই হয় বাধ্য হয়ে দাদুকে।

এমনকি দাদু জানিয়েছেন যে জন্মাষ্টমী গেলো তাতে মালপোয়া বাড়িতেও খেতে দেয়নি পরিবারের লোকেরা আর শুটিংয়েও খেতে দেয়নি আদৃত বাবু। শাসনে রেখেছে দাদুকে। এমন সম্পর্ক সত্যিই বিরল।

