‘সোজা শুটিং সেটে এসে হাজির…’ এক সহজ সরল মহিলার সঙ্গে একি করলেন রণজয়! বড়সড় ঝামেলায় ফেঁ’সে গেলেন অভিনেতা!

মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতার রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। কখনো তার প্রেম জীবন নিয়ে নাড়াঘাটা হয়েছে, আবার কখনো তার বর্তমান সময়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। তবে এসব কোন কিছুই বিশেষ গুরুত্ব দেননি রণজয়। তিনি এখন তার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) তে অনিকেতের ভূমিকায় অভিনয় করতে।
তবে জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে যে এমন একটা দুর্ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। অভিনেতার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা শুনলে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে সকলের। এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও বড় পর্দায় ওয়েব সিরিজেও মাঝেমধ্যে দেখা গিয়েছে তাকে। দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় এই অভিনেতা।

অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। বেশ কিছুদিন ধরে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন পার্টিতে, অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখনো সরাসরি ভাবে কিছুই জানাননি দুজনের একজনও।
এসবের মাঝে অভিনেতার সাথে ঘটে গেল বড় দুর্ঘটনা। এর আগেও বেশ কয়েকবার স্ক্যাম হয়েছে অভিনেতার সাথে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নেটিজেনদের বহুবার সতর্ক করেছেন অভিনেতা। তবে এবারে আবারো স্ক্যামের ফাঁদে পড়লেন অভিনেতা। সমাজ মাধ্যমে এসে সেই বিষয় নিয়ে খোলসা করতে। তিনি, সোজাসুজি বললেন যে এই ভিডিওটা আমার অনুরাগীদের জন্য। যেন আমার জন্মদিনের আগে, আর কিছু ভুল না হয় তাই।
আরও পড়ুনঃ ‘সৌমিত্র চট্টোপাধ্যায় ভীষণ জটিল মানুষ… ওনার থেকে আমি কিচ্ছু শিখিনি!’- প্রয়াত অভিনেতাকে নিয়ে কেন এমন বললেন পরমব্রত?
অভিনেতা বলেন “কিছুদিন আগে আমার কাছে এক ভদ্রমহিলা আসে, এবং উনি খুব শিওর হয়েই আমায় জানান, যে তিনি নাকি আমার সঙ্গে কথা বলেছেন। এবং উনাকে দেখে আমি বুঝতে পারছিলাম, যে উনি কোনোভাবেই মিথ্যে বলছিলেন না। আমি উনাকে দেখে চিনতে পারিনি বলে উনি খুব রেগে যান, কষ্টও পেয়েছিলেন। উনি আমায় বলেন, যে আপনি চিনতে পারছেন না আমাকে? আপনি আমার নাম জানেন না? আমি একটু অবাক হয়েছিলাম। আমি সাধারণত নাম ভুলে যাই, কিন্তু একদমই কিছু মনে থাকবে না, এতটাও ভুলো মন আমি নই। উনার কথা অভিব্যক্তিতে আমি বুঝতে পারছিলাম যে সত্যি বলছেন উনি।”
তিনি আরও বলেন “যে আমি বুঝতে পারছিলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। উনি হয়তো বা ফেসবুক বা ইন্সটাগ্রামে কোনও প্রোফাইলে, আমার নামে কোনো প্রোফাইল বা কিছুতে কথা বলেছেন। আমার যা মনে হয়েছে, উনি খুব সরল। আসলে, ইন্টারনেটের বিষয়গুলো উনার নখদর্পণে নেই, সেটাই আমি বুঝলাম। উনি আমায় প্রশ্ন করেন যে কেন, আপনার ছবি ভিডিও বারবার আমার প্রোফাইলে আসে। আমি উনাকে বোঝাই, যে কিছু নির্দিষ্ট মানুষকে আপনি সার্চ করলে সেটাই বারবার আসে। আমি বুঝলাম, যে যতই তাঁকে আমি বোঝানোর চেষ্টা করছি, তিনি বুঝছেন না। অনেকে জিজ্ঞেস করবেন যে আমার দায়িত্ব তাঁকে বোঝানোর? কিন্তু, আমার কিছু বেসিক দায়িত্ব আছে। আমার উচিত তাঁকে বোঝানো, কারণ তারা যে ভালবাসাটা আমায় দেন, সেটার জন্যই আমি আজ এখানে।”
View this post on Instagram

