সকলের সামনে সব সত্যি ফাঁস করে দিল দুগ্গামণি! ধরা পড়ে গেল বাড়ির আসল অপরাধী! কি হতে চলেছে আজকের পর্বে!

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial) । যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)।

এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। যাকে এর আগেও আমরা জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। ওই ধারাবাহিকেই বিপুল পরিমাণ ভালোবাসা দর্শকদের থেকে পেয়েছিল ছোট্ট রাধিকা। এবারও দর্শকদের মন জয় করতে নতুন ধারাবাহিকে আসছে সে।

Zee Bangla, Bengali serial, Bengali television, Duggamoni O BaghMama, New Episode, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুগ্গামণি ও বাঘমামা, নতুন এপিসোড

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে দুগ্গামণি ট্রেন থেকে নেমে যাওয়ার পর হারিয়ে গিয়ে ঠাকুর বানানোর জায়গায় চলে আসে এবং সেখানেই দুগ্গামণির হাত দিয়েই মা দুর্গার চক্ষুদান হয়ে যায়। কিন্তু সেই মূর্তি যে সে বাড়ির দুর্গামূর্তি নয়, গ্রামের সব থেকে বনেদি বাড়ির প্রাচীন দুর্গাপুজার মূর্তি। সপ্তমীর দিন সেই বাড়ির মালিক দুর্গা মায়ের চক্ষু দান করে, তার আগে চক্ষুদান হয় না সেই মূর্তির। কিন্তু যেই লোকটি এই ঠাকুর বানানোর দায়িত্বে ছিল সে টানতে টানতে দুগ্গামণিকে নিয়ে যায় ওই বাড়িতে শাস্তি দেওয়ার জন্য।

আরও পড়ুনঃ মহাকুম্ভে গিয়েই সর্বনাশ! পারুলের কৃপায় রক্ষা পেল রায়ান! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

ওই বাড়িতে আসার পর সেখানে সবাই তো তাকে বকাঝকা করতে থাকে। কিন্তু বাড়ি ছোট বউ ছোট বাচ্চাটিকে সবার হাত থেকে বাঁচাতে চায়। তখনই ওই অসহায় ছোট বউয়ের মুখ দেখেই দুগ্গা বুঝতে পারে তার মনের কথা। ঠিক ধরতে পারে মনে মনে সে নিজের হারিয়ে যাওয়া মেয়ের কথাই ভাবছে।

শুধু তাই নয় দুগ্গামণি বাড়ির সবারই মনের কথা বুঝতে পারে। কার মনে কি রয়েছে, কে কোন উদ্দেশ্য নিয়ে রয়েছে সব ধরতে পারে। তাই একে একে সবার মনের কথা বলে দেয় সে। কিন্তু কে এই দুগ্গামণি কি করে সবার মনের কথা বুঝতে পারছ সে, সেই সব জানতে হলে চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে।

Back to top button