মহাকুম্ভে গিয়েই সর্বনাশ! পারুলের কৃপায় রক্ষা পেল রায়ান! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল রুক্মিণীকেও বলে মহাকুম্বে যাওয়ার জন্য। পারুল বুঝতে পেরেছে যে গোপাল আর রুক্মিণীর সম্পর্ক ঠিক নেই। তাই সবাই মিলে মহাকুম্বে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। গ্রামের আরও লোকজনও যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে শিরিন তো রায়ানকে ভুল বোঝাতে থাকে। রায়ান ভাবে শিরিনই হয়তো ঠিক।

এরপর পারুলরা আর অন্যদিকে রায়ানরা মিলে মহাকুম্বে যাওয়ার জন্য রওনা দেয়। প্রচুর ভক্তদের সমাগম হয় সেখানে। এত হাজার হাজার ভক্তদের মধ্যে রায়ানকে ঠিকই দেখতে পায় পারুল। তারপর গোপাল রুক্মিণীকে বলে সে দাদুর নাতিকে দেখেছে। সবাই তো রায়ানের কথা শুনে অবাক হয়ে যায়। রায়ান যে মহাকুম্বে আসতে পারে কেউই ভাবতে পারেনি।
আরও পড়ুনঃ মহাশিবরাত্রিতে ফুলকির হাতেই রুদ্ররুপ ব’ধ! ফুলকির পায়ের তলায় এসেই পড়তে হলো তাকে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
তাই পারুলও মনের ভুল ভেবে সামনের দিকে এগিয়ে যায়। গোপাল সকলের থাকা খাওয়ার ব্যবস্থা করতে থাকে। সবাই মিলে কোথায় থাকবে রাতে সেই নিয়ে নানান ব্যবস্থা করে। এদিকে কোথায় বিরাট গণ্ডগোল হচ্ছে সেটা দেখতে যায় পারুল। আসলে রায়ানের বন্ধুরা কোনো গণ্ডগোল পাকিয়েছে। সেই নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে।
পারুলরা সবাই মিলে যখন সেখানে যায় তখন দেখে সত্যি রায়ান ও তার বন্ধুরা এসেছে। সেখানেই সাধুবাবার সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছে রায়ানরা। পারুল সেই ঝামেলা থেকে রায়ানদের উদ্ধার করতে যায়। কিন্তু রায়ান পারুলের থেকে সাহায্য নিয়ে অস্বীকার করে দেয়। পারুলকে সবার সামনে অপমান করে। কিন্তু এবারে দেখার অপেক্ষা এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পায় তারা।

