বেশি লোভ করতে গিয়ে ঘটালেন চরম বিপত্তি! সোনা চুরি কাণ্ডে গ্রেপ্তার জনপ্রিয় অভিনেত্রী!

প্রতিদিনই নতুন নতুন দুঃসংবাদের খবর সামনে আসছে। অভিনেতা-অভিনেত্রীদের (Actor-Actress) জীবনে নেমে আসছে একের পর এক দুর্ঘটনা। এবারে সেরকমই আরো এক অভিনেত্রীর জীবনে বড় বিপদ নেমে এলো। অভিনয় জগতের (Television Industry) জনপ্রিয় অভিনেত্রী তিনি। বহু জনপ্রিয় ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুরু থেকেই বেশিরভাগ ছবিতে তাকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে।
নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের ভালবাসা পেয়েছেন অভিনেত্রী, পেয়েছেন প্রচুর সম্মান। কিন্তু সেই অভিনেত্রী যে এমন কিছু করবেন সেটা কেউই কল্পনা করতে পারেননি। অভিনেত্রীর ভক্তরা, অভিনেত্রীর এমন কাণ্ডের কথা বিশ্বাস করতে পারছেন না। ভক্তরা বেশ মুছরে পড়েছেন অভিনেত্রীর জীবনের এই ঘটনার কথা শুনে।
দুবাই থেকে বিপুল পরিমাণে সোনা পাচার করার অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী। বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীকে। খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাঁকে আটকান। এর পরে তল্লাশিতে দেখা যায় ১৪.৮ কেজি সোনা তাঁর সঙ্গে ছিল। সেখান থেকে তাঁকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই বার বার দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআই-এর রাডারে ছিলেন ওই অভিনেত্রী। ডিআরআই সূত্রের খবর, গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন ওই অভিনেত্রী। সোমবার বিমান থেকে বেঙ্গালুরু নামতেই তাঁকে আটক করেন ডিআরআই আধিকারিকরা।
আরও পড়ুনঃ “আমি চল্লিশ বছরে এত লঙ্কা খাইনি!”-মহারাজের জন্য নিজের হাতে ঝাল মুড়ি বানালো ছোট্ট দুগ্গামণি!
গ্রেপ্তার করা হয়েছে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। কর্নাটকে কর্মরত ডিজিপি ব়্যাঙ্কের এক পুলিশ আধিকারিকের মেয়ে রান্যা রাও। এই ঘটনায় পুলিশ-প্রশাসনের কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে ডিআরআই। কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় নানা চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।


