টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে অমর সঙ্গী! জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা!

দর্শকমহলে ধারাবাহিকের (Bengali Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি (Bengali Serial)। ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।
ধারাবাহিকগুলির টিকে থাকা নির্ভর করে সম্পূর্ণ টিআরপি রেটিং এর উপরে। টিআরপি রেটিং যত ভালো হবে সেই ধারাবাহিক ততদিন পর্যন্ত টিকে থাকবে। ধারাবাহিকের টিআরপি রেটিং নির্ধারণ করা হয় কোন ধারাবাহিক কত বেশি দেখা হচ্ছে তার উপরে। দশের মধ্যে প্রতি সপ্তাহে কত রেটিং পাচ্ছে সেই ধারাবাহিক সেটা সপ্তাহের নির্দিষ্ট দিনে ফলাফল প্রকাশের সাথে সাথেই জানা যায়।

যেমন আগামী দিনে জি বাংলার পর্দায় আসছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। খুব শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হচ্ছে দুটি নতুন ধারাবাহিক তুই আমার হিরো, চিরদিনই তুমি যে আমার। দুটি ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসার পর থেকেই দর্শক খুবই আগ্রহী ধারাবাহিক দুটি দেখার জন্য।
আরও পড়ুনঃ বাংলা মেগা নাকি পাকিস্তানের বর্ডার! কখনো টেবিলের নিচে, আবার কখনও পেনের নিবে! বো’মময় আনন্দী! প্রকাশ্যে নতুন প্রোমো
তবে দুটি ধারাবাহিকের সময় জানার পর থেকেই দর্শকদের চিন্তা বেড়েছে আনন্দী ধারাবাহিকটি কখন হবে সেটা জানার জন্য উদগ্রীব ছিলেন। সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও সামনে আসার পর জানা গিয়েছে আগামী ১০ই মার্চ থেকে আনন্দী ধারাবাহিকটি দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটার সময়। কিন্তু বর্তমানে এই সময়ে দেখা যাচ্ছে জি বাংলার অমর সঙ্গী ধারাবাহিকটি।
আর নেটিজেনদের ধারণা এই টাইম স্লট পরিবর্তন হওয়ার জন্য শেষ হচ্ছে অমর সঙ্গী ধারাবাহিকটি। কারণ এমনিতেও অমর সঙ্গী ধারাবাহিকটির টিআরপি রেটিং খুবই কম। কোনো সপ্তাহেই ভালো ফলাফল করতে পারে না ধারাবাহিকটি। যার কারণেই হয়তো এবারে শেষ হতে চলেছে ধারাবাহিকটি।

