বয়স বাড়লে কেবল জুড়ছে চশমা! এদিকে কে মেয়ে আর কে মা বোঝা দায়! দর্শকদের ট্রোলের মুখে বাংলা মেগা সিরিয়াল!

ধারাবাহিক হল (Bengali Television) আমাদের প্রতিদিনের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই ধারাবাহিক গুলো আছে বলেই কিন্তু আমাদের বাড়ির মা কাকিমারা সারাদিনের কাজের পর তাদের ক্লান্তি দূর করেন এই ধারাবাহিক গুলি (Bengali Serial) দেখে। তাই ধারাবাহিক গুলিরগুরুত্ব ঠিক কতটা রয়েছে দর্শকমহলে সেটা আলাদা করে বোঝাতে হবে না কাউকে। দর্শকদের মনোরঞ্জন করার জন্য তো প্রায়দিনই নতুন নতুন ধারাবাহিক (entertainment) শুরু হচ্ছে।
তবে ধারাবাহিক জগতে এমন কিছু ধারাবাহিক রয়েছে যেগুলি বেশ কয়েক বছরের পুরনো। দীর্ঘ দু-তিন বছর ধরে যে ধারাবাহিকগুলি টেলিভিশনের পর্দায় জায়গা দখল করে রেখেছে। ধারাবাহিক গুলির জনপ্রিয়তার কারণে এতদিন ধরে চলছে ধারাবাহিকগুলি। তার মধ্যে থেকে অন্যতম হলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া। আর জি বাংলার নিম ফুলের মধু। যদিও আর মাত্র কয়েক দিনের মধ্যেই শেষ হচ্ছে নিমফুলের মধু ধারাবাহিকটি। দীর্ঘ ৩ বছর ধরে এই ধারাবাহিক চলার পর অবশেষে শেষ হচ্ছে ধারাবাহিকের পথ চলা।
তবে এই দুটি ধারাবাহিকের একটি কমন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হাসাহাসি, ট্রোল সমালোচনা চলছে। দুটি ধারাবাহিককেই দেখানো হয়েছে সূর্য-দীপা অন্য দিকে পর্ণা-সৃজন এর ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গিয়েছে। বেশ কয়েক বছরের লিপ নিয়ে এগিয়ে গেছে ধারাবাহিক দুটি। কিন্তু ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের চরিত্রগুলির বয়স যেন একই জায়গায় আটকে রয়েছে বরং অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের চরিত্রের বয়স যেন দিন দিন কমছে।
ধারাবাহিকগুলি পাঁচ সাত বছর লিপ নিয়ে এগিয়ে গিয়েছে। সেই অনুযায়ী ধারাবাহিকের চরিত্রগুলোর বেশ বয়স হয়ে যাওয়ার কথা, কিন্তু ধারাবাহিকের চরিত্রগুলো এমন ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে যেন বয়স এক জায়গায় থেমে গিয়েছেএগোচ্ছে আর না। তাই নিয়ে দর্শকেরা তো সমালোচনা হাসাহাসি করছে। সোশ্যাল মিডিয়ার একাধিক ফ্যান পেজের তরফ থেকে এই নিয়ে বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ একের পর এক ধারাবাহিকে করেছেন অসাধারণ অভিনয়! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেতা পার্থিব ব্যানার্জি?
ধারাবাহিকের এই উদ্ভট জিনিসপত্রের জন্যই অনেক সময় ট্রোল হয়ে থাকে ধারাবাহিকগুলি। নেটিজেনদের চোখ তো কিছুই এড়ায় না। নেটিজেনরা একেবারেই নিখুঁতভাবে ধারাবাহিকটি দেখতে চান। তাই জন্য ধারাবাহিককে যখন দেখানো হচ্ছে নায়ক নায়িকাদের ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে তাদেরও বিয়ে হচ্ছে সুতরাং নায়ক নায়িকাদেরও বয়স অনেক হয়েছে। সেই লুকে তাদের আর দেখা যাচ্ছে না। যার ফলে হাসির খোরাক হয়ে উঠছে ধারাবাহিকগুলি।

