‘রে’প করছে, খু’ন করছে!’- কাজ করতে এসে ভয়ংকর অভিজ্ঞতার শিকার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কয়েক দশক ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) অভিনয় করছেন অভিনেত্রী। বছরের পর বছর ধরে দর্শককে দিয়ে এসেছেন একাধিক সুপার হিট ছবি। প্রসেনজিৎ, জিৎ সহ টলিউডের নামি সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন একসময়। এখনো বড় বড় পরিচালক, অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করে চলেছেন।
সম্প্রতি সেরকমই কিছুদিন আগেই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন স্বস্তিকা। সেই পোস্টে অভিনেত্রী লেখেন ‘কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে। রেপ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে। বাসে, ট্রামে, অফিসে, বন্দরে, বাড়িতে, স্কুলে, কলেজে। কি করছেন সেটার ব্যাপারে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ!’

অনেকেই এদিন অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন। কেউ তাঁকে সমর্থন করেছেন। কেউ আবার সমালোচনা করেছেন। এক ব্যক্তি অভিনেত্রীর ভাবনার বিরোধিতা করে লেখেন, ‘রাস্তার কুকুর মাঝেমধ্যেই কামড়ায়। সেই কামড় খেলে যে ইঞ্জেকশন খেতে হয় বেশিরভাগ হাসপাতালে সেই ওষুধ পাওয়া যায় না। আমিও কুকুরপ্রেমী। কুকুর থেকে ভয় পাওয়ার সাথে খুন ধর্ষণকে জুড়ে দেওয়ার ন্যাকামিটা হাস্যকর লাগলো। রাস্তার কুকুরের ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন, হাসপাতালে ওষুধ মজুত রাখার জন্য জনগণ যাদের পয়সা দিয়ে পোষে, সেই সরকারী মন্ত্রীসান্ত্রীদের সাথে যখন পরেরবার ওঠবস করবেন, তখন তাদেরকে এই লক্ষ্য করে প্রকাশ্যে এই বিষয়ে অনুরোধ জানানোর অনুরোধ জানিয়ে রাখলাম। আপনি সেলিব্রেটি। আপনার কথায় কাজ হতে পারে।’ আরেকজন লেখেন, ‘মানুষ যেরকম আক্রমণাত্মক হয়ে ক্ষতি করে। কিছু কিছু ক্ষেত্রে কুকুরও ক্ষতি করে। মানুষ যেরকম ইচ্ছাকৃত করে ক্ষতি করে, কুকুর সেটা করে না।’
আরও পড়ুনঃ অভিনেত্রীর জীবনে শোকের ছায়া! বিয়ের এক বছর যেতে না যেতেই প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন দর্শনা বণিক!
আমার প্রত্যেকেই জানি স্বস্তিকা পশুপ্রেমি। কুকুর, বিড়াল বিভিন্ন অবলা প্রাণীদের নিয়ে কাজ করেন তিনি। তাদের সেবাশ্রূষার দায়িত্ব নেয় অনেক সময়। সম্প্রতি পশুপ্রেম এবং তাদের নিয়ে কাজ করার জন্য সম্মানিতও হয়েছেন অভিনেত্রী। আর ঠিক তারপরই এদিন একটি পোস্ট শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। যদি পরবর্তীকালে সেই পোস্ট ডিলিট করে দেন অভিনেত্রী।
অনেকেই আবার স্বস্তিকাকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘একদম ঠিক কথা বলেছেন।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘সপাটে সত্যি কথা বলে দিলেন।’ স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন একগুচ্ছ ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তিনি জানালেন নির্বাকদের কণ্ঠ হয়ে ওঠার জন্য এই সম্মান পেয়েছেন। স্বস্তিকা লেখেন, ‘এই পুরস্কারটা আমার জীবনের সাবিত্রী এবং ফুলকিদের জন্য।’

