দীর্ঘ ৯ মাসের অপেক্ষার অবসান! মাতৃত্বের স্বাদ পেলেন অনিন্দিতা! ছেলে হলো নাকি মেয়ে?

গত বছর থেকেই একের পর এক সেলিব্রিটিদের ঘরে আসছে তাদের নতুন সদস্য। বহু অভিনেত্রী অন্তঃসত্তা হয়ে পড়েছেন সেই খবরও জানা গিয়েছে গত বছর। কাঞ্চন শ্রীময়ী (Kanchan-Sreemoyi), কোয়েল মল্লিক (Koel Mallick), রুপসা চক্রবর্তী (Rupsha Chakraborty) সহ অনেকের ঘরে এসেছে ছোট্ট সদস্য। এবারে জনপ্রিয় টেলি দম্পতির ঘরে এলো নতুন সদস্য।

কয়েকমাস আগেই বাবা মা হওয়ার সুখবর জানিয়ে নতুন বছর শুরু করেছিলেন তারকা দম্পতি সুদীপ অনিন্দিতা। ২০২২ সালের ২৬ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। আর এবার তারা তিন। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার তেতুলপাতা ধারাবাহিককে অভিনয় করতে। অন্যদিকে অভিনেতা অভিনয় করছে ফুলকি ধারাবাহিকে রুদ্র চরিত্রে।

actor

চলতি বছর শুরুতেই নিজেদের সন্তান আসার সুখবর জানিয়েছেন এই তারকা যুগল। আর মার্চেই এলো তাদের ঘরে নতুন সদস্য। নতুন সদস্য আসার খবর সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রী। মা সন্তান দুজনই অনেক ভালো রয়েছে। বহু সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সন্তান আসার খুশি আর ধরে রাখতে পারছেন না নিজের মধ্যে। এ যেন এক অন্যরকম অনুভূতি।

আরও পড়ুনঃ ‘মানুষটা আর নেই…’- নিম ফুলের মধুর সঙ্গেই চিরবিদায় জানালেন ‘বাবুর মা’! শোকস্তব্ধ টলিপাড়া!

গর্ভাবস্থার ৮ মাস টানা কাজ করেছেন অনিন্দিতা। তাঁকে দেখা গিয়েছিল তেঁতুলপাতা ধারাবাহিকে। প্রসবের সপ্তাহখানেক আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এসে নেন কাজ থেকে বিরতি। শেষ দিনের শ্যুট হওয়ার আগে, তেঁতুলপাতা টিমের পক্ষ থেকে সাধ দেওয়া হয়েছিল অনিন্দিতাকে। ছিল এলাহি আয়োজন। পাতে নানা ধরনের খাবার, মিষ্টি। সেই ছবিও হবু মা ভাগ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।

এবারে ঘরে এলো লক্ষ্মী, সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা-অভিনেত্রী। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনিন্দিতা। একটা ফোটো কার্ড শেয়ার করে সকলকে সুখবর জানান। সেখানে একটা ছোট্ট বাচ্চার হাত, সঙ্গে একটা হার্ট ইমোজি। আর লেখা, ‘৩ মার্চ ২০২৫। সুদীপ ও অনিন্দিতা। রানি এসেছে তাঁদের ঘরে।’ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করতেই তাঁকে শুভেচ্ছা জানালেন টলিপাড়ার একাধিক তারকারা। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে অনিন্দিতা-সুদীপের পরিবারের পক্ষ থেকে।

Back to top button