“ফাইনালি এক বিছানায় শুতে পারবো”- সবার সামনেই সুস্মিতাকে নিয়ে বেফাঁস সাহেব!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।

প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। এখন তো আরো জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিটি দর্শকের কাছে। কারণ এখন কথা অগ্নি কাছাকাছি এসেছে। একে অপরের মনের কথা জানিয়েছে। দর্শকেরা এতদিন যেটা চাইছিল সেটাই হচ্ছে এখন।

 

shaheb susmita

 

এরই মধ্যে সাক্ষাৎকারে ধরা দিলেন কথা অগ্নি অর্থাৎ সাহেব সুস্মিতা। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো তে এসে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাহেব। সাক্ষাৎকারে এমন বেফাঁস মন্তব্য করে বসলেন যে এবারে নেটিজেনদের হাজারো প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাদের।

Saheb fulfilled Sushmita's wish

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে কথা অগ্নির মধ্যে সব দূরত্ব মিটে গেছে। এই বিষয়ে সাহেব বলেন “হ্যাঁ, বিয়ের আগেই হানিমুনটা সেরে ফেললাম, আর অবশেষে সোফা ছেড়ে ওর সাথে এক খাটে ঘুমাতে পারবো।” আর সাহেবের মুখে এই কথা শুনেই তো অবাক নেটিজেনদের একাংশ। অনেকেই দাবি করছেন সাহেবের আমূল পরিবর্তন হয়েছে আগে তিনি এরকম ছিলেন না।

আরও পড়ুনঃ ‘প্রতিটা শুরুর একটা শেষ থাকে…’- দুই বছরের পরিবারকে বিদায় জানিয়ে রুবেলের চোখে জল! কি বললেন অভিনেতা?

উল্লেখ্য, সাহেব সুস্মিতার সম্পর্ক নিয়ে সবসময় জলঘোলা হয়েছে। তাদের অনস্ক্রিন রোমান্স মাঝেমধ্যে অফ স্ক্রিনে ধরা পড়ে। যদিও সাহেবের গার্লফ্রেন্ড আছে বলেই ধারণা করেছেন দর্শক। কিন্তু তাও সুস্মিতা সাহেবের এই মাখামাখি একেবারে অসহ্য হয়ে ওঠে নেটিজেনদের কাছে। মাঝে মধ্যেই তারা ট্রোল, সমালোচনার মুখে পড়েন।

Back to top button