বড় পর্দা থেকে ছোট পর্দায় বাংলার বস! এইবার ধারাবাহিকের পর্দায় সুপারস্টার জিৎ! সামনে এলো ধারাবাহিকের প্রথম ঝলক!

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে এখনো যারা রাজত্ব করছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন জিৎ (Jeet)। আজ ৩০শে নভেম্বর অভিনেতার শুভ জন্মদিন। দীর্ঘ দুই দশক ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছে। যত দিন গিয়েছে পাকাপোক্ত ভাবে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। এখন অভিনেতা হওয়ার পাশাপাশি জিৎ এর নিজস্ব প্রোডাকশন হাউজও (Production House) রয়েছে। ২০০১ সালে হরনাথ চক্রবর্তীর সাথী সিনেমার হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন জিৎ।

তবে এবারে বড় পর্দার পাশাপাশি টেলিভিশনের পর্দা কাঁপাতে আসছেন অভিনেতা। প্রথমবার দর্শকেরা সাথী সিনেমাতে জিৎ এর অভিনয় দেখেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত যেতে যে কটা ছবিতে অভিনয় করেছেন তিনি তার ৯০ শতাংশ ছিল সুপারহিট। জিৎ এর অভিনীত জনপ্রিয় ছবি গুলির মধ্যে অন্যতম হলো বন্ধন, সাত পাঁকে বাঁধা, ঘাতক, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার,বচ্চন,১০০% লাভ, সুলতান দ্য সেভিয়ার, আওয়ারা ইত্যাদি।

তবে এবারে বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতে ফিরতে চলেছেন অভিনেতা। এই খবর শোনার পর থেকে তো অভিনেতার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেই দিনের জন্য। তবে হঠাৎ কেনো ছোট পর্দায় ফিরছেন জিৎ? এই নিয়ে দর্শকদের মনে উঠেছে হাজারো প্রশ্ন। আর কবে, কোথায়, কোন ধারাবাহিকে দেখা যাবে জিৎকে?

তবে এই প্রথম নয়, অভিনয় জগতে আসার পর ধারাবাহিকেও অভিনয় করেছিলেন জিৎ। জিৎ তখনই জিৎ হয়নি দর্শকদের মাঝে। শুরুটা ছিল মডেলিং থেকেই। সালটা ছিল ১৯৯৪। সেই সময়ই ছোটপর্দায় পা রাখলেন জিৎ। সিরিয়ালের নাম ‘বিষবৃক্ষ’। পরিচালক বিষ্ণু পাল চৌধুরী পছন্দ করেন জিৎকে। ঝকঝকে চেহারার সাবলীল অভিনয়ে চটজলদি সিরিয়াল প্রেমীদের মন জয় করে নেন জিৎ।

আরও পড়ুনঃ যেমন কুকুর তার তেমন মুগুর! শুভলক্ষ্মীর বুদ্ধির ঠেলায় দ’জ্জাল শাশুড়ির চোখে সরষে ফুল! দর্শকদের মনে শেষ জায়গা করে নিচ্ছে উষসি!

আর সেই ধারাবাহিকের ভিডিও ক্লিপই ভাইরাল হয়েছে। সম্প্রতি নায়ক জিতের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে, জিতের এই ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যা দেখে নস্ট্যালজিয়ায় ভেসেছেন অনুরাগীরা। প্রথমে এই ধারাবাহিক হিন্দিতে হলেও, পরে এটি বাংলাতেও সম্প্রচারিত হয়।

Back to top button