মা হয়ে নিজের হাতেই মুছে দিলেন মেয়ের অস্তিত্ব! রাহার সঙ্গে কেন এমন করলেন অভিনেত্রী আলিয়া?

বর্তমান সময়ে বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film industry) জনপ্রিয় ট্যালেন্টের অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন আলিয়া ভাট (Alia Bhatt)। অভিনয়ের পাশাপাশি সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন তো সব সময় চর্চা হয়ে থাকে। তাদের ব্যক্তিগত জীবনে কিছু ঘটলেই সেটা শিরোনামে উঠে আসে। সম্প্রতি আলিয়ার কন্যা রাহার ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া নিয়ে কৌতুহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।

বিয়ের কয়েকমাস পরেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন আলিয়া রণবীর। সেই সময় অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছিল তারকা দম্পতিকে। তারপর কন্যাসন্তান জন্ম দেওয়ার বেশ কয়েকমাস তাকে আড়ালেই রেখেছিলেন আলিয়া। ২০২৩ সালের বড়দিনের সময় সকলের সামনে নিজের মেয়েকে এনেছিলেন দুজনে। কিন্তু এবারে সেই মেয়ের অস্তিত্বই মুছে দিলেন আলিয়া।

মেয়ে হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে একের পর এক ছবি পোস্ট করেছেন আলিয়া। রাহার সাথে রণবীর আলিয়ার বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রাহার মিষ্টি ব্যবহার এবং মিষ্টি ভিডিও গুলো দেখে নেটিজেনরা অনেক ভালোবাসা দিয়েছে তাকে। কিন্তু এবারে এর মেয়ের অস্তিত্ব রাখলেন না দম্পতি।

এবারে মেয়েকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রণবীর আলিয়া। নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন মেয়ের সমস্ত ছবি। কিন্তু হঠাৎ মেয়েকে নিয়ে কেনো এমন সিদ্ধান্ত নিলেন তারা? হঠাৎ কি হলো? জানা যাচ্ছে আলিয়ার এই সিদ্ধান্তের পিছনে রয়েছে অনেক বড় কারণ। রাহার বিশেষ নিরাপত্তার জন্যই এই কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ রোজ খেতেন বকুনি! টিকে থাকতে চোখে জল নিয়ে চালিয়ে গেছেন লড়াই! কেমনে ছিল মুর্শিদাবাদের সাদাসিধে মেয়েটার ফুলকি হয়ে ওঠার লড়াই?

সইফ আলি খানের উপর হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তার খাতিরে এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সইফ আলি খানের উপর হামলার ঘটনা যেন ‘চোখ’ খুলে দিয়েছে তাঁদের। বলি পাড়ার সকলেই উপলব্ধি করেছেন, সর্বদা ক্যামেরার সামনে থাকার বিপত্তি। সইফের উপর হামলার ঘটনার পরই করিনা কাপুর খান পাপারাৎজিদের কাছে তাঁর দুই সন্তানের ছবি না তোলার অনুরোধ জানিয়েছিলেন। সমাজমাধ্যমেও দুই খুদের ছবি শেয়ার করাতে আপত্তি করেছিলেন করিনা। এবারে সেই পথেই হাঁটলেন আলিয়া।

Back to top button