‘আয়নাতে মুখটা দেখেছেন?’ ‘মাথায় এক গামলা তেল ঢেলে চলে এসেছে’- অভিনেত্রীকে দেখে অবাক দর্শক! স্টাইল করতে গিয়ে কটাক্ষের মুখে শুভশ্রী গাঙ্গুলী!

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তীর গৃহিনী, এবং দুই সন্তানের মা হবার সাথে সাথে নিজের অভিনয় জগতে সমান সময় দিচ্ছেন অভিনেত্রী। অনেকগুলি বছর তিনি টলিউড এ কাটালেন। দিনে দিনে তার অভিনয়ে আরো প্রশংসিত হচ্ছে। নিজেকে আরও অন্যান্য চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলছেন শুভশ্রী। আর সেইসব চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসাও পাচ্ছেন।
একাধিকবার নানান কারণে খবরের শিরোনামে উঠে আসে শুভশ্রীর নাম। বর্তমানে দুই সন্তানের মা শুভশ্রী। ইউভান এবং ইয়ালিনিকে নিয়েই সময় কাটছে অভিনেত্রীর। তবে এরই মাঝে মহা বিপদে পড়লেন অভিনেত্রী শুভশ্রী। সোশ্যাল মিডিয়াতে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

গতকাল এসভিএফ এবং হইচই এর সমন্বয়ে গল্পের পার্বণ নামের একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। যেখানে টলিউডের বড় বড় অভিনেতা অভিনেত্রীরা সকলেই উপস্থিত ছিলেন। পরিচালক প্রযোজকদের ভিড় ছিল। চাঁদের হাট বসেছিল একই ছাদের তলায়। সেখানেই এবার এমন সেজে আসলে শুভশ্রী যার জন্য তাকে হাসির পাত্রী হয়ে উঠতে হলো নেটিজেনদের কাছে।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! এইবার একই ফ্রেমে মানালি দে’র সঙ্গে সৃজলা গুহ! আসছে নতুন ধারাবাহিক!
ওই অনুষ্ঠানে শুভশ্রীকে সাদা রঙের একটি লং ড্রেস, গলায় সাদা ওড়না পড়ে দেখা গিয়েছে। আর তার সাথে একটা অদ্ভুত ধরনের মেকআপ করেছিলেন তিনি, দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন চপচপ করে তেল মেখে এসেছেন অথবা ঘামে স্নান করে গিয়েছেন। আর শুভশ্রীর এই লুক দেখেই হাসাহাসি শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই অভিনেত্রী কে বলিউডের উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। আবার অনেকে বলেছেন উরফির থেকেও নাকি খারাপ ফ্যাশন সেন্স শুভশ্রীর।
বরাবরই নিজের পোশাক আশাকের জন্য প্রশংসা পেয়েছেন শুভশ্রী। যেকোনো অনুষ্ঠানেই তাকে এত সুন্দর ভাবে এত সুন্দর লুকে দেখা যেত যে মুগ্ধ হয়ে থাকতেন সকলে। কিন্তু হঠাৎ করেই কেন এমন অদ্ভুত সেজে আসলেন শুভশ্রী? সেই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন উঠেছে। অভিনেত্রীকে নিয়ে তো রীতিমত মিম তৈরি হচ্ছে। একজন বলেছেন ‘এর থেকে উরফি অনেক ভালো ফ্যাশন শো করে’। আবার অন্য একজন বলেছে ‘ঘেমে গেছে না কী গায়ে জল পরে গেছে। ঠিক বুঝতে পারলাম না।’

