এসে গেলো ললনাদের ভিড়ে নায়ক বরকে আঁচলে বেঁধে রাখার গল্প! প্রকাশ্যে তুই আমার হিরোর প্রথম প্রোমো! কবে থেকে শুরু হচ্ছে এই নতুন মেগা?

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সব ধারাবাহিকই (Bengali television) যেই ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিক চলবে তত ভালো। আর কোনো ধারাবাহিক মাসের পর মাস সপ্তাহের সপ্তাহ ধরে ফলাফল না করলে সেই ধারাবাহিক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেইজন্য কোনো ধারাবাহিক দু’বছর সময় ধরে চললেও অনেক ধারাবাহিক তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।
পুরনো ধারাবাহিকগুলি বন্ধ হলে শুরু হয়ে যায় নতুন ধারাবাহিক। সেরকমই গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা সহ আরো বেশ কিছু চ্যানেলে শুরু হয়েছে নতুন নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেগুলি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা শেষ নেই। তবে ধারাবাহিকগুলি শুরু হওয়ার পর বোঝা যায় কতটা দর্শকদের মন জয় করতে পারলে ধারাবাহিকগুলি।
যেমন খুব শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক তুই আমার হিরো। ধারাবাহিকে নায়ক চরিত্রে থাকবেন অভিনেতা রুবেল দাস এবং রুবেলের বিপরীতে নায়িকা চরিত্র দেখা যাবে সকলের প্রিয় অভিনেত্রী মোহনা মাইতিকে। এর আগেও জি বাংলার জনপ্রিয় দুই ধারাবাহিকে মোহনা দর্শকের মন জয় করেছেন। আর রুবেল তো দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকের পর্দায় একাধিক ধারাবাহিককে অভিনয় করে চলেছে।
আরও পড়ুনঃ ‘ওয়ালাইকুম সালাম… আমি আল্লার ভক্ত’- কৃষ্ণনামে মত্ত সৌমিতৃষার কন্ঠে আল্লার নাম! হঠাৎ এমন কেন বললেন তিনি?
এবারে সামনে এলো রুবেল মোহনার নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও। প্রোমো দেখে তো দর্শক ভীষণই উত্তেজিত হয়ে পড়েছে এই ধারাবাহিক দেখার জন্য। ধারাবাহিক শুরুর অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। উল্লেখ্য নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হওয়ার আগেই ধারাবাহিক থেকে বেরিয়ে এসেছেন রুবেল। অন্যদিকে মোহনাকে শেষবার দেখা গিয়েছিল কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে। যদিও সেই ধারাবাহিক খুব একটা সফল হয়নি।
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে রুবেল ধারাবাহিকের ভেতরেও একজন নায়ক, অভিনয় জগতে সঙ্গে যুক্ত সে। জন্মদিনে বাড়ি থেকে পায়েস না খেয়েই বেরিয়ে গিয়েছে। কিন্তু তার স্ত্রী অর্থাৎ মোহনা ঠিকই পায়েসের টিফিন বক্স হাতে নিয়ে বেরিয়ে পড়ে নিজের বরকে পায়েস খাওয়ানোর জন্য। পায়েস নিয়ে পৌঁছে যায় স্বামীর শুটিং সেটে। সেখানে নিজের স্ত্রীকে দেখে তো অবাক হয়ে যায় নায়ক কিন্তু তার স্ত্রী ডিরেক্টর কে স্পষ্ট জানিয়ে দেয় যতক্ষণ না স্বামী জন্মদিনের পায়েস খাচ্ছে ততক্ষণ শুটিং বন্ধ। এই প্রোমো ভিডিও তো বেশ পছন্দ হয়েছে দর্শকের। মোহনা রুবেলের নতুন কেমিস্ট্রি দেখার জন্য দর্শক অপেক্ষা করছে সকলে।

