ঊষসীর র‍্যাগিংয়ের শিকার সুস্মিত! সহ্য করতে না পেরে সর্বসমক্ষে বিস্ফোরক ‘গৃহপ্রবেশ’-এর আদৃত!

ঊষসী-সুস্মিত, বর্তমান সময়ের টেলি জগতের অন্যতম হিট জুটি। স্টার জলসার (Star Jalsha) ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে এই নতুন জুটিকে। প্রাথমিকভাবে দর্শকদের এই সিরিয়াল ভালো না লাগলেও ধীরে ধীরে সিরিয়াল প্রেমীদের কাছে শুভ এবং আদৃত ঘরের সদস্য হয়ে উঠেছে।

অন্যদিকে আবার অনেক সিরিয়াল সমালোচকেরাই ভেবেছিল অতটাও জমবে না এই নতুন জুটি কিন্তু পরবর্তীকালে তা ভুল প্রমাণিত হয়। এই মুহূর্তে সিরিয়ালের গল্পে দেখা যাচ্ছে নায়ক নায়িকা মেতে উঠেছে শিবরাত্রি পালনে।

প্রসঙ্গত বলা যায়, এদিকে আবার নায়কের থেকে নায়িকা কর্মসূত্রে সিনিয়র। ফলত, সিনিয়রের সম্মান সব সময়ই বেশি এবং সর্বত্রই আলাদা। সিনিয়ার-জুনিয়রের সম্পর্ক বলতে সর্বদা মাথায় ৱ্যাগিংয়ের কথা আসে কিংবা একে ওপরের সঙ্গে দূরত্ব বজায় রাখে। কিন্তু, এই সম্পর্কে প্রভাব দেখা যায় না পর্দাতে।

এদিকে, আবার প্রতিবছরের মতো অনেক সময় হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ধারাবাহিকের বিভিন্ন কলাকুশলীরা স্টেজে পারফর্ম করবে। এই মুহূর্তে, গৃহপ্রবেশের নায়ক-নায়িকা এক ইন্টারভিউতে দর্শকদের নজর করেছে। বলাই বাহুল্য, অভিনেত্রী বহু বছর পর ‘গৃহপ্রবেশ’-এর মাধ্যমে ছোটো পর্দায় ফিরেছে।

আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একরত্তির নাম প্রকাশ্যে আনলেন রূপসা! ছেলের কি নাম দিলেন অভিনেত্রী?

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ইন্টারভিউতে দেখা যাচ্ছে অভিনেতা সুস্মিত বলছে, ‘ঊষসী সিনিয়র, তাই রেগিং করে!’ এই শুনে অবাক দর্শকেরা। কিন্তু, নায়িকা কেন এমন ব্যবহার করে নায়কের সঙ্গে? খোঁজ নিয়ে জানা গেলো, অভিনেতা কেবলই মজার ছলে এই কথা বলেছে। আসলে তারা একে অপরের খুব ভালো অনস্ক্রিন পার্টনার। এমনকি ইন্টারভিউতে অভিনেত্রী বলেন ছোট পর্দায় অভিনয় করতে পেরে ভীষণ খুশি এবং তাঁর মনে হচ্ছে সে ছোটবেলায় স্কুলে ফিরে এসেছে। এক কথায় বলা যায়, টেলিভিশনের পর্দা হোক কিংবা বাস্তব জগতের কোন ইন্টারভিউ সব জায়গাতেই একে অপরের পরিপূরক হয়ে ওঠার চেষ্টা করেন এই দুই তারকা।

Back to top button