হাতে নেই কাজ! বেহাল অর্থনৈতিক অবস্থা! রাস্তায় ফুচকা বিক্রি করার জোগাড় অভিনেত্রীর! নিজের অবস্থা নিয়ে কি বললেন দেবলীনা দত্ত?

বাংলার চলচ্চিত্র জগতে (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। একাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকের মন খুব সহজেই জিতে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী বরাবরই স্পষ্টবাদী এবং যুক্তিবাদী একজন নারী। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসেন বরাবর।

ইদানিংকালে বেশ কয়েকবার অভিনেত্রী খবরের শিরোনামে উঠে এসেছেন। আরজিকর কান্ডের জন্য বর্তমানে এখনো উত্তাল হয়ে আছে রাজ্য। এখনো ঘটনার সুবিচার হয়নি, মাসের পর মাস কেটে গেলো এখনো সাধারণ মানুষ সঠিক বিচার পাইনি। তিলোত্তমার মা-বাবা এখনো পায়নি তাদের মৃতা মেয়ের সুবিচার। সেই তিলোত্তমা কান্ডে একাধিকবার বিভিন্ন মিছিল সমাবেশে বেরিয়ে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছে দেবলীনা।

actress

কিছুদিন আগে নতুন করে বাধা এসেছে দেবলীনার জীবনে। যাঁরা আন্দোলনে সামিল হয়েছিলেন, তাঁদের বয়কট করার দাবি করেছেন শাসক দল নেতা। অভিনেত্রী দেবলীনা দত্ত জানিয়েছিলেন তাঁর একের পর এক অনুষ্ঠান বাতিল হচ্ছে, অর্গানাইজারদের ভয় দেখানো হচ্ছে।

আরও পড়ুনঃ বিয়ে হতে না হতেই বউয়ের জায়গা দখল করল রুবেল! এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে গেল শ্বেতা! কি ঘটলো তাদের মাঝে?

আমরা সকলেই জানি শীতকাল জুড়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। সেসব অনুষ্ঠান পর পর বাতিল হয়েছে দেবলীনার। দেবলীনার দাবি, এভাবেই ভয় দেখানো হচ্ছে সবাইকে। যার জন্য হাতে কাজের অভাব। তবে এই কাজের অভাবের জন্য অন্য পেশা বেছে নিলেন অভিনেত্রী।

অভিনয় ছেড়ে এবারে ফুচকা বিক্রি করার পথ বেছে নিলেন অভিনেত্রী দেবলীনা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রুতিরুজির জন্য তিনি ফুচকা বিক্রি করতেও রাজি। একের পর এক যা ঘটনা ঘটছে তাতে মুখ খুললেই, প্রতিবাদ করলেই কাজ কেড়ে নেওয়া হচ্ছে। তাই তিনি রোজগারের জন্য রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করতেও রাজি।

Back to top button