‘পূজারিণীকে পেয়ে আমাকে ভুলে গেছে…’- সর্বসমক্ষে প্রতীকের দিকে অভিযোগ ছুড়ে দিল সোনামণি! প্রত্যুত্তরে কি বললেন অভিনেতা?

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ছিল মোহর (Mohor)। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের মনে ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছিল। ধারাবাহিকের জনপ্রিয় জুটি মোহর এবং প্রফেসর শঙ্খ এর জুটি ছিল সুপারহিট। প্রতিবাদী ছাত্রী মোহর এবং তার কলেজের প্রফেসর শঙ্খ কিভাবে ধীরে ধীরে একে অপরের ভালোবাসায় জড়িয়ে পড়ে সেই নিয়ে ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল। এই ধারাবাহিকের গল্পে লেখিকা ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। তার একাধিক ধারাবাহিক নিয়ে চর্চা হলেও মোহর ধারাবাহিকটি কিন্তু দর্শকের মনে ভালোবাসা জায়গা তৈরি করেই নিয়েছিল।

মোহর ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী সোনামনি সাহা। এই ধারাবাহিককে অভিনয় করার পর প্রতীক সেন এবং সোনামণি সাহার জুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। দর্শক এখনো প্রতীক এবং সোনামনির জুটি টেলিভিশনের পর্দায় ফিরে পেতে চান।

actor

সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিল এ সোনামণি এবং প্রতীক। দুজনেই বর্তমানে স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিকে কাজ করছে। সোনামণিকে দেখা যাচ্ছে শুভ বিবাহ ধারাবাহিকে, অন্যদিকে প্রতীককে দেখা যাচ্ছে উড়ান ধারাবাহিকে। এত বছর পর মুখোমুখি হয়ে একে অপরের দিকে ভয়ানক অভিযোগ ছুঁড়ে দিলেন দুজনে যা দর্শক কল্পনাও করতে পারেননি।

আরও পড়ুনঃ অবশেষে দু’ই বছরের দীর্ঘ যাত্রার অবসান! শেষ দিনের শুটিং সারলো নিম ফুলের মধু! চোখে জল নিয়ে শুটিং সেটকে বিদায় জানালেন পল্লবী!

সম্প্রতি সাক্ষাৎকারে সোনামণিকে জিজ্ঞাসা করা হয় এত বছর পর আলাপ হয়ে দুজন দুজনের সাথে কি কথা হলো? তখনই সোনামণি সবার সামনে অভিযোগ করেন এখন তো পূজারিণীকে নিয়ে ব্যস্ত প্রতীক, তার দিকে তাকানোর সময় পর্যন্ত নেই। সোনামনির মুখে এই কথা শুনে প্রতীক পাল্টা জবাবে বলে “সুধাও এখন তেজকে নিয়ে ব্যস্ত, শুধুমাত্র কেমন আছি এইটুকুই জিজ্ঞাসা করেছে।”

যদিও মজার ছলে একে অপরের দিকে এই অভিযোগ করেছেন দুজনে। তবে দর্শক দুজনের জুটিকে আবারও টিভির পর্দায় দেখতে চান। তাদের আগের ধারাবাহিকে জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শক এখনো মনে রেখেছে তাদের জুটিকে। এত বছর পর আবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুজনকে পাশাপাশি দেখে ভক্তরা তো ভীষণ খুশি।

Back to top button