অবশেষে দু’ই বছরের দীর্ঘ যাত্রার অবসান! শেষ দিনের শুটিং সারলো নিম ফুলের মধু! চোখে জল নিয়ে শুটিং সেটকে বিদায় জানালেন পল্লবী!

বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু দর্শকের কাছে সেরা কে সেটা তো টিআরপি তালিকাতেই (TRP List) দেখা যায় প্রতি সপ্তাহে। বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।
সম্প্রতি সেরকমই জি বাংলা এবং স্টার জলসার পর্দায় বেশ কিছু ধারাবাহিক শেষ হওয়ার পথে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে ইতিমধ্যে। আর বেশকিছু ধারাবাহিকের টাইম স্লট বদল করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রোডাকশন হাউজের তরফ থেকে বিভিন্ন চ্যানেল গুলিতে নানান ধরনের ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে দর্শকদের জন্য। ভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো সেই নতুন ধারাবাহিক গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

আর নতুন ধারাবাহিক শুরু হলে পুরনো ধারাবাহিক গুলোকে জায়গা ছেড়ে দিতেই হয়। সেরকমই নতুন ধারাবাহিক শুরু হওয়ার জন্য জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে। যেমন আমরা প্রত্যেকেই জানি, খুব শীঘ্রই নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়। আর সেই ধারাবাহিকগুলি শুরু হওয়ার পাশাপাশি বন্ধ হচ্ছে কিছু ধারাবাহিক, আবার পরিবর্তন হচ্ছে টাইম স্লট। এবারে আরো একটি ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে এলো।
আরও পড়ুনঃ মাস্টার তাপুর অবস্থা দেখে চোখে জল অভিনেত্রী চুমকি চৌধুরীর! হারিয়ে যাওয়া অভিনেতাকে নিয়ে কী বললেন অভিনেত্রী?
জি বাংলার দর্শকদের সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় একটি ধারাবাহিক হলো নিম ফুলের মধু। অনেকদিন ধরেই এই ধারাবাহিক শেষ হওয়ার খবর শোনা যাচ্ছিল। তবে এবারে পাকাপাকি ভাবেই শেষ হচ্ছে ধারাবাহিকটি। খুব সম্ভবত ৯ মার্চ হবে শেষ এপিসোডের সম্প্রচার। যদিও চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে এখনো কিছুই জানানো হয়নি।
বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে সন্ধ্যে ৬টার স্লটে। এই স্লটে আসার পর থেকে ধারাবাহিকের টিআরপি রেটিং অনেক কমতে শুরু করেছিল। যদিও প্রতিদিনই টানটার উত্তেজনা পর্ব দেখানো হচ্ছিল। এবারে নতুন ধারাবাহিকের আগমনে সরে যেতে হচ্ছে নিম ফুলের মধুকে। শেষ হচ্ছে দীর্ঘ দু বছরের যাত্রা।

