মাস্টার তাপুর অবস্থা দেখে চোখে জল অভিনেত্রী চুমকি চৌধুরীর! হারিয়ে যাওয়া অভিনেতাকে নিয়ে কী বললেন অভিনেত্রী?

৯০ এর দশকের টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির বাংলা সিনেমা বলতে অ্যাকশন এবং ভালোবাসায় ভরপুর সিনেমা। আর সেই সময়কার অ্যাকশন মুভির মধ্যে অন্যতম ছিল চিরঞ্জিত রঞ্জিত মল্লিক অভিনীত ‘শত্রু’ (Shatru) যা আজও বাঙালির বুকে উজ্জ্বল স্মৃতি হয়ে রয়ে গেছে।
এই সিনেমাটির পুরো গল্প একটি বাচ্চার বাবাকে কেন্দ্র করে হলেও ছবিটিকে আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল বছর আটেকের একটি বাচ্চা। নাম তাঁর মাস্টার তাপু। এই অভিনেতা সেই সময়ের হিট তারকা হলেও আজ সে একেবারে গায়েব বাংলা ইন্ডাস্ট্রি থেকে। আশা করা যায়, সেই এক রত্তির মায়াময় মুখটা আজও কেউ ভোলেনি।
![]()
মাস্টার তাপু তাঁর ছোটবেলায় ভিন্ন সিনেমাতে অভিনয় করলেও শত্রু সিনেমার মাধ্যমেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। বিশেষ করে এই সিনেমায় তাঁর ‘পুলিশ এই পুলিশ’ বলা ডাকটা আজও অনেক সিনে প্রেমীদের কানে বাজে। বলাই বাহুল্য, পরিচালক অঞ্জন চৌধুরীর হাত করে সিনেমা জগতে অভিষেক করেন মাস্টার তাপু।
বর্তমানে, এই মাস্টার তাপুকে কেন্দ্র করে অভিনেত্রী চুমকি চৌধুরীকে তাঁর সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে জিজ্ঞাসা করায় অঞ্জন কন্যা বলেন, ‘তখন মাস্টার তাপু খুবই ছোটো ছিল, ডায়লগ বলতে পারে না। এমনকি, সেই ছোটো বাচ্চাকে ব্রেক দিতে দেরী হলে অভিনেত্রীর বাবা প্রোডাকশনের উপর খুব রাগারাগিও করত’।
আরও পড়ুনঃ অনুজ গুড্ডির মতনই হয়ে উঠছে অনিকেত শ্যামলীর সম্পর্ক! বাড়িতে বউ রেখে প্রাক্তনের সঙ্গে ফ’ষ্টিনষ্টি! ক্ষোভ উগরে দিলেন দর্শক মহল!
সূত্রে খবর, অভিনেতার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। মাস্টার টাপুর রয়েছে এখন বিনোদন জগত থেকে অনেক দূরে। চুমকি চৌধুরী অভিনেতার এই অসুস্থতার কথা শুনে তিনি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ‘এটা শুনে খুবই খারাপ লাগছে। যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন মাস্টার তাপুও থাকবে’।
অবশেষে একটা কথা বলা যেতে পারে, সাময়িক সময়ের জন্য বাংলা ইন্ডাস্ট্রি এমন দক্ষ অভিনেতাকে পেলেও আজ তিনি হারিয়ে গেছেন নতুন মুখের ভীড়ে। তবে, আজও তাঁকে ভোলেনি প্রবীণ থেকে নবীন প্রজন্মের দর্শকেরা।

