কথার পরনের ব্লাউজ সেলাই করছে এভি! টিআরপি তুলতে দিন দিন রুচিবোধ হারাচ্ছে কথা! এই নোংরামিকে ধিক্কার জানাচ্ছেন দর্শক মহল!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।

প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। এখন তো আরো জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিটি দর্শকের কাছে। কারণ এখন কথা অগ্নি কাছাকাছি এসেছে। একে অপরের মনের কথা জানিয়েছে। দর্শকেরা এতদিন যেটা চাইছিল সেটাই হচ্ছে এখন।

Bengali serial

তবে এর মাঝেই ধারাবাহিকের গতকালের এপিসোড নিয়ে বেজায় ক্ষেপে উঠেছেন দর্শক। ভাবতেও পারছেন না তাদের প্রিয় কথা ধারাবাহিকে এমন নোংরামো দেখানো হতে পারে। একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে এবার সেটাই মনে করছেন একাংশ নেটিজেনরা। ধারাবাহিক কর্তৃপক্ষের উপর বেজায় খেপেছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল কথা নিজের ছিঁড়ে যাওয়া ব্লাউজ সেলাই করছিল মাঝরাতে উঠে। আর তখনই অগ্নি টের পেয়ে উঠে গিয়ে নিজেই কথার ব্লাউজ সেলাই করে দেয়। আর এই দেখেই ছিঃ ছিঃ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক পেজ থেকে ধারাবাহিককে নিয়ে ট্রোল, সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এভাবে পারিবারিক ধারাবাহিকের এই ধরনের দৃশ্য দেখানো একেবারে শোভনীয় মনে করছেন না নেটিজেনরা।

আরও পড়ুনঃ “অবিশ্বাস্য! এরা কারা?” এই প্রজন্মের ঔদ্ধত্য দেখে অবাক! মাধ্যমিক পরীক্ষার্থীদের আচরণে বাক্যহারা ভাস্বর চ্যাটার্জি! কী বললেন তিনি?

একজন নেটিজেন সোশ্যাল মিডিয়াতে গতকালের এপিসোডে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন “ছি আর কত নোংরামো দেখাবে টিয়ারপি তোলার জন্য ? শেষে কিনা ব্লাউজ সেলাই করে দিচ্ছে ??এসব ও হচ্ছে এখন সিরিয়ালে এই ব্যাথাই তেই হয় এতো নোংরামো ,কদিন পর দেখব সায়া সেলাই করে দিচ্ছে, ব্লাউজ পড়িয়ে দিছে ।এদের কি লজ্জাও করেনা ??? মা বাবা পাশে বসে এগুলো দেখা সম্ভব ???ছি ।এই ব্যাথা কে দেখে ? আমার মা শুধু টিভি টা অন করেছে স্টার জলসায় রাঙামতি দেখবে বলে দেখি ব্যাথার নোংরামো চলছে ছি।”

Back to top button