শিরিনের ন্যাকামিতে বিরক্ত রায়ান! সব ভুলে পারুলের বিপদে ছুটে গেলো সে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে প্রতিযোগিতা শেষে পারুল শিরিনকে সাবধান করে দেয় যেন ভবিষ্যতে শিরিন আর কখনো পারুলের পেছনে লাগতে না আসে। তাহলে তার ফল ভালো হবে না। পারুল হতে পারে একজন বাঁকুড়া জেলার সাধারণ মেয়ে কিন্তু অপরাধীদের শাস্তি দিতে পারুল দুবার ভাবে না। প্রয়োজনে শিরিনের থোতা মুখ ভোতা করে দেওয়ার ক্ষমতা রাখে পারুল।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta Today Episode 27 January, পরিণীতা আজকের পর্ব ২৭ january, পরিণীতা আজকের পর্ব

এরপর শিরিন আবার রায়ানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পারুল শিরিন আর রায়ানকে দেখে মনে মনে কষ্ট পায়। যেখানে পারুল নিজেকে বারবার বোঝাতে থাকে যে রায়ানের জন্য তার কোনো অনুভূতি নেই। তাও সে নিজেকে সামলাতে পারে না। এদিকে বাড়িতে না ফিরে পারুল রাস্তায় এদিক ওদিক অন্যমনস্কভাবে ঘুরতে থাকে।

পারুলকে বাঁচালো রায়ান

এদিকে রায়ান মল্লার বাড়ি ফিরে এলেও পারুল ফেরেনি দেখে বাড়ির সকলে রায়নদের বকাবকি শুরু করে। পারুলের জন্য সবার চিন্তা হতে থাকে। তারপর রায়ান বেরিয়ে পড়ে পারুলকে খুঁজতে। এদিকে শিরিন তো রায়ানের সাথে সম্পর্কে জড়ানোর পর স্বপ্নের দুনিয়ায় ভেসে যায়। রায়ান তো পারুলকে খুঁজতেই ব্যস্ত। অন্যদিকে পারুল রাস্তায় কিছু গুন্ডাদের পাল্লায় পড়েছে। যারা পারুলের ফোন নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ ফুলকি রোহিতের নিজের বোন! সব প্ল্যান মাফিক সাজালেও একটা ছোট্ট ভুল করে বসলো রুদ্র! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

পারুলকে ওই গুণ্ডাগুলো রাস্তায় ঘিরে ধরে বিরক্ত করতে থাকে। তখনই বাইক নিয়ে এসে হাজির হয় রায়ান। গুন্ডাগুলোকে তো বেধড়ক মারতে থাকে। পারুলও রায়ানের সাথে তাল মিলিয়ে তাদের মারতে শুরু করে। রায়ান আসায় পারুলও মনে জোর পায়, ভরসা পায়। কিন্তু কি হবে আগামী পর্বে সেটা জানতে গেলে চোখ রাখতে হবে পরিণীতা ধারাবাহিকে।

Back to top button