জলসাকে বলে বলে গোল দিচ্ছে জি! টিআরপি তালিকায় জায়গা নেই জলসার! দেখে নিন এই সপ্তাহে টিআরপি তালিকা!

বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ হলো ধারাবাহিক (Serial)। ধারাবাহিকগুলি যে কতটা জায়গা জুড়ে রয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তা কল্পনাও করা যায় না। আসলে বাড়িতে মা, ঠাকুমা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর দিনের শেষে সন্ধ্যেবেলা এই ধারাবাহিক (Serial) গুলি দেখতে বসেন টেলিভিশনের সামনে। তাই ধারাবাহিক গুলির ব্যাপক চাহিদা রয়েছে দর্শক মহলের একটা অংশের কাছে। সবসময় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয়নি সকলের পক্ষে তাই ধারাবাহিকের (Serial) ব্যাপক চাহিদা রয়েছে। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) মত চ্যানেলে অসংখ্য ধারাবাহিক হয় বর্তমানে।
আর অন্যদিকে ধারাবাহিকগুলি জনপ্রিয়তা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। টিআরপি তালিকার মাধ্যমে নির্ধারণ করা হয় কোন সপ্তাহে কোন ধারাবাহিক কতটা এগিয়ে রয়েছে রেটিং পয়েন্ট নিয়ে। আসলে যেই ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক পর্দায় ততদিন পর্যন্ত টিকে থাকবে। ধারাবাহিকের ফলাফল এখন পুরোটা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে।
আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন টিআরপি তালিকা প্রকাশ পায়। সেইদিন দর্শকদের বুঝতে পারে সেই সপ্তাহে কোন ধারাবাহিক কত ভালো ফলাফল করেছে। সেজন্য আজকের দিনে দর্শকদের মনে বিশেষ উত্তেজনা থাকে। স্টার জলসা, জি বাংলা চ্যানেলের দর্শকদের মধ্যে রেষারেষি চলতে থাকে।
চলুন তাহলে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নজর দেওয়া যাক। দেখা যাক কোন ধারাবাহিক কোন ধারাবাহিককে টেক্কা দিল, কে হলো বেঙ্গল টপার, আর কোন ধারাবাহিক নতুন করে স্লট পেল। এই সপ্তাহের টিআরপি তালিকাতেও রয়েছে বিশেষ চমক। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহতেও সকলকে ছাপিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে জি বাংলার পরিণীতা ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.০। টিআরপি তালিকায় চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক। তাদের মোট প্রাপ্ত নম্বর ৭.৫। আর এবারে তৃতীয় স্থানাধিকারি হল জি বাংলার ফুলকি। তাদের প্রাপ্ত নম্বর ৭.৩।
আরও পড়ুনঃ ‘ভন্ড শ্রেয়া ঘোষাল! ভণ্ডামির জায়গা পায়না…’ -গায়িকার কথা শুনে চোটে গেলেন দর্শক! নিজের গাওয়া গান নিয়ে কেনো এমন বললেন গায়িকা?
অন্যদিকে টিআরপি তালিকায় যৌথ ভাবে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে আর স্টার জলসার গীতা এলএলবি। এদের প্রাপ্ত নম্বর ৬.৬। এই সপ্তাহের পঞ্চম স্থান দখল করে রেখেছে স্টার জলসার রাঙামতি ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫।
চলতি সপ্তাহে TRP তালিকায় প্রথম পাঁচের নাম
1st পরিণীতা 8.0
2nd জগদ্ধাত্রী 7.5
3rd ফুলকি 7.3
4th গীতা LLB, কোন গোপনে 6.6
5th রাঙামতি 6.5

