নায়কের পর এবার নায়িকা! খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন নিম ফুলের মধুর পর্ণা! বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় নায়ক?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)। এটি পল্লবীর দ্বিতীয় ধারাবাহিক। এর আগে পল্লবীকে আমরা প্রত্যেকেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এ অভিনয় করতে দেখতে পেয়েছি। স্টার জলসার ওই ধারাবাহিকটি দীর্ঘ চার বছর টেলিভিশনের পর্যায়ে সম্প্রসারিত হয়েছিল। বর্তমানে নিম ফুলের মধুও দুই বছরের বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। টিআরপি (TRP) তালিকায় প্রথম সপ্তাহ থেকেই দুর্দান্ত ফলাফল করত এই ধারাবাহিক।

তবে খুব শীঘ্রই এই ধারাবাহিক শেষ হতে চলেছে। ধারাবাহিকটি দর্শকদের অত্যন্ত পছন্দের ছিল, তাই ধারাবাহিক শেষ হচ্ছে দেখে মন খারাপ দর্শকদের। তবে ধারাবাহিক শেষ হওয়ার আগেই ধারাবাহিকের নায়ক সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাস ধারাবাহিক ছেড়েছেন। অন্য একটি নতুন ধারাবাহিকে আগামী দিনে দেখা যাবে রুবেলকে। আর এই খবর শোনার পরেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে তবে পল্লবীকে আবার কবে টিভির পর্দায় দেখতে পাবেন তারা? নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হওয়ার পর কি নতুন কোনো ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

এবারে সেইসব দর্শকদের জন্যই রইল দারুন সুখবর। নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হওয়ার সাথে সাথেই নতুন ধারাবাহিককে দেখা যাবে পল্লবীকে। ইতিমধ্যেই সেই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী। ধারাবাহিকের নায়কও ঠিক হয়ে গিয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও নাকি শুট করা হয়ে গিয়েছে। আর এই খবর সামনে আসার পর তোর দর্শক ভীষণই উৎসাহিত হয়ে রয়েছে পল্লবীর আগামী নতুন কাজ দেখার জন্য। কে নায়ক, কোন ধারাবাহিক, কোন চ্যানেলে আসছে, কবে আসছে এই সব জানতে উদগ্রীব হয়ে রয়েছেন অভিনেত্রীর ভক্তরা।

নতুন ধারাবাহিকে পল্লবীর বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা। যাকে এর আগেও বেশকিছু ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখে এসেছেন দর্শক। ইতিমধ্যেই লুক টেস্টের মাধ্যমে সব ফাইনাল হয়ে গেছে, এবারে শুধু শুরু হওয়ার অপেক্ষা। ক্রেজি প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এই ধারাবাহিক শুরু হতে চলেছে।

আরও পড়ুনঃ “আমার মা চুরি করে, রাস্তায় যখনই…”- সর্বসমক্ষে নিজের মাকে নিয়ে একি বললেন দিয়া মুখার্জি?

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে স্টার জলসার পর্দায় আসছে পল্লবীর নতুন ধারাবাহিক। পল্লবীর বিপরীতে নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিষেক বীর শর্মাকে। তবে কবে, কখন এই ধারাবাহিক শুরু হবে সেইসব জানা যায়নি। ধারাবাহিকের নামও সামনে আনা হয়নি। শুধুমাত্র প্রোমো শুটিং হয়ে গেছে। তাহলে কারা কারা পল্লবীর নতুন ধারাবাহিক দেখার জন্য অপেক্ষা করে আছেন?

Back to top button