ভালোবাসার মানুষ পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায়! প্রমাণ করলো আদৃত! সবার সামনে হাতেনাতে ধরা পড়লো জিনিয়া! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকে শুরু থেকেই দেখানো হয়েছে যে বিশেষ আদৃতদের বাড়িতে আসার পর থেকে কিভাবে শুভকে অপমানিত হতে হয়েছে। নাটকীয় ভাবে শুভ এবং আদৃত এর বিয়ে হয়েছে। তারপর থেকে শুভকে কত বিপদের মুখে পড়তে হয়েছে। শুভকে ইচ্ছে করে ফাঁদে ফেলা হয়েছে। একের পর এক বিপদ এসেছে তার উপর। কিন্তু বিয়ের পর আদৃতও শুভকে অনেকবার অবিশ্বাস করেছে। তাকে অপমান করেছে।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

গৃহপ্রবেশ আজকের পর্ব ২৬ ফেব্রুয়ারি (Grihoprobesh Today Episode 26 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে জিনিয়ার নতুন ষড়যন্ত্রের শিকার শুভ। শুভ পরকীয়া করছে সেটা বলেই শুভকে সকলের চোখে অপমান করতে চায় সে। কিন্তু বাড়ির সবাই যারা শুভকে চেনে জানে তারা কিছুতেই এই কথা বিশ্বাস করতে চায় না। আসলে আদৃত এর মনে সন্দেহ তৈরি করার জন্য জিনিয়া লোক ঠিক করে শুভর হাতে লেখা নকল করে একটি প্রেমপত্র পাঠায় বাড়িতে। যাতে সবাই মনে করে শুভ পরকীয়া চালাচ্ছে বাইরের কারো সাথে।

কিন্তু শুভ চিঠিটা ভালো করে দেখার পর বুঝতে পারে যে তার হাতে লেখা নিখুঁতভাবে কেউ নকল করেছে। কিন্তু শুভ সব সময় চিঠি লেখার আগে উপরে ঠাকুরের নাম লেখে, এই চিঠিতে সেটা লেখা নেই। যে নকল করেছে সে একটা ভুল করে দিয়েছে। এদিকে আদৃত বাড়িতে এসে শুভর উপর চিৎকার শুরু করে। ঘরে নিয়ে গিয়ে তাকে যা নয় তাই বলতে থাকে। কিন্তু তারপর আদৃত শুভকে বলে সে বিশ্বাস করে শুভ এই ধরনের কাজ করতে পারে না। তাই আসল দোষীকে ধরার জন্য নিজেদের মধ্যে নকল ঝগড়া শুরু করে আদৃত এবং শুভ।

আর পড়ুনঃ হিন্দু ব্রাহ্মণ হয়ে শিবরাত্রিতে হিন্দু ধর্মকে অপমান, বয়কটের ডাক গীতাকে!

এর পরদিন আদৃত এবং শুভ আসল অপরাধীর খোঁজ পায়। শুভর গ্রামের এক চেনা লোক নিউইয়র্ক এসেছে তাকে দিয়েই এই কাজ করাচ্ছে জিনিয়া। আসলে ওই লোকটি এসেছিল নিজের কাজে। টাকা পয়সার অভাবে এই কাজ করতে রাজি হয়েছে। কিন্তু তিনি যদি জানতেন শুভর ক্ষতি করার জন্য জিনিয়া তাকে টাকা দিয়েছেন তাহলে কখনোই কাজ করতেন না। পরের দিন ঠাম্মি আদর আপ্যায়ন করে জিনিয়াকে তাদের বাড়িতে ডাকে, সাথে ওই লোকটি কেও ডেকে আনে। যাকে দিয়ে জিনিয়া এসব কাজ করিয়েছে এবং সকলের সামনে জিনিয়ার পর্দা ফাঁস করে দেয়।

Back to top button