পারুলের ক্ষতি করার ফল হাতেনাতে পেল শিরিন! নিজের অজান্তেই পারুলের প্রেমে পড়লো রায়ান!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল যে পোশাকটা পড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো সেই জামা ছিঁড়ে দেওয়ার পর তারা বিচারকের থেকে কিছুটা সময় চেয়ে নেয় তাদের পরিস্থিতি সামলানোর জন্য। কিন্তু বিচারকেরা প্রথমে তাদের কোন কথাই শুনতে রাজি হয় না পরে তাদের পরিস্থিতির কথা ভেবে কিছুটা সময় দেয়। প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে এবং শিরিন তার বন্ধুদের জানায় কিভাবে সে পারুলের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ভেস্তে দিয়েছে।

কিন্তু তার সেই সময়ের মধ্যেও পারুলরা আসতে পারছে না দেখে বিচারকেরা তাদেরকে প্রতিযোগিতা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক সেই সময়ে মঞ্চে উপস্থিত হয় পারুল। তারপরেই সবাইকে অবাক করে দিয়ে হাজির হয় পারুল, পুরো আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতায় মডেল হিসেবে অংশগ্রহণ করে। র্যাম্প এ হাঁটতে গিয়ে পারুল হিল জুতো পড়ে পা মুচকে পড়ে যায় কিন্তু আত্মবিশ্বাস হারায় না আবারো উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে।
আরও পড়ুনঃ ছদ্মবেশ নিয়েও এড়ানো গেলো না ফুলকির নজর! সাধুর বেশে শয়তান রুদ্রকে চিনে ফেলল ফুলকি!
প্রতিযোগিতা শেষে পারুলরা বিজয়ী হতে পারেনি কিন্তু তাও বিচারকেরা পারুলের আত্মবিশ্বাস দেখে এতটাই মুগ্ধ হয় যে সেখানে উপস্থিত একজন বিচারক তার কোম্পানিতে পারুলকে মডেল হিসেবে কাজের সুযোগ করে দেয়। আর শিরিন তো এই সবকিছু দেখে হিংসায় জ্বলে শেষ হয়ে যায়। কিন্তু পারুল জানিয়ে দেয় তার স্বপ্ন সে এমবিয়ে করে অনেক উঁচু জায়গায় যাবে আর মডেলিং জগতে আসতে গেলে অনেক আত্মবিশ্বাস দরকার হয়, তাই পারুল এই কাজ করতে পারবেনা।
তারপর প্রতিযোগিতা শেষে পারুল শিরিনকে সাবধান করে দেয় যেন ভবিষ্যতে শিরিন আর কখনো পারুলের পেছনে লাগতে না আসে। তাহলে তার ফল ভালো হবে না। পারুল হতে পারে একজন বাঁকুড়া জেলার সাধারণ মেয়ে কিন্তু অপরাধীদের শাস্তি দিতে পারুল দুবার ভাবে না। প্রয়োজনে শিরিনের থোতা মুখ ভোতা করে দেওয়ার ক্ষমতা রাখে পারুল।

