ছদ্মবেশ নিয়েও এড়ানো গেলো না ফুলকির নজর! সাধুর বেশে শয়তান রুদ্রকে চিনে ফেলল ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকিরা সকলে মিলে যায় ক্যাফেতে। সেখানে ফুলকিদের পিছন পিছন ছদ্মবেশে যায় ঈশিতা। ক্যাফেতে সকলে এলেও ফুলকির দিদি ঝিনুক আসেনি। তাইজন্য তমাল ঝিনুককে ফোন করে তাকে ডাকতে চায়। আর ঈশিতা সেটা একেবারেই সহ্য করতে পারে না। সে বুঝতে পারে যে ঝিনুকের সাথে তমাল আসতে আসতে জড়িয়ে পড়েছে।

রোহিত ফুলকিরা বুঝতে পারে তমাল ধীরে ধীরে ঝিনুকের সাথে জড়িয়ে পড়ছে। তাই তারা ভাবতে থাকে কিভাবে তাদের সম্পর্কটা এগোনো যায়। সেইজন্যই রোহিত ফুলকিকে নিয়ে ফুলকির বাড়িতে তার বাবা মায়ের সাথে কথা বলতে যায়। রোহিত ঝিনুকের বিয়ে নিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলে বুঝতে পারে রোহিত যে সিদ্ধান্ত নেবে সেটাই ভালো হবে ঝিনুকের জন্য। এইটুকু ভরসা রোহিতের উপর আছে।
ছদ্দবেশী রুদ্রকে দেখে সন্দেহ ফুলকির
অন্যদিকে রুদ্র শালিনী এবং রিকি মিলে যোগী সন্ন্যাসীদের ছদ্মবেশ নেয়। আসলে তারা ফুলকির বাড়িতে গিয়ে জন্মের সময় কি পাওয়া গিয়েছিল সমস্ত কিছু জানতে যায়। রিকি বেশ ভয় পেয়ে থাকে এই ছদ্মবেশ নেওয়ার জন্য। কারণ ফুলকি প্রতিবারই তার দাদাকে ধরে ফেলে। তাইজন্য রিকি ভয় পাচ্ছে। রিকিরা যখন ফুলকিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখনই মাঝপথে ফুলকিদের সাথে মুখোমুখি হয়ে রুদ্ররা। ফুলকির ওই সাধুকে দেখে সন্দেহ হয় ঠিকই কিন্তু বিষয়টা অতটা গুরুত্ব দেয় না কেউ। তারপর রুদ্র ফুলকির বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সাথে কথা বলে। তার জন্মের সময় যে মাদুলি পাওয়া গিয়েছিল সেটা আদায় করে নেয়। এবারে দেখার অপেক্ষা ফুলকির উপর আবার কোন বিপদ আসতে চলেছে।
আরও পড়ুনঃ আনন্দীর জায়গা নিচ্ছে দিতিপ্রিয়ার নতুন মেগা! এবার থেকে নতুন সময়ে আনন্দী! কবে থেকে কোন সময় দেখা যাবে এই ধারাবাহিকটি?
এদিকে ফুলকির মনে মনে তো সাধু বাবাকে দেখে সন্দেহ বাড়তে থাকে। সবাইকে বলে যে সাধুবাবাকে দেখে তার খুব চেনা মনে হয়েছে। তার হাঁটাচলা একেবারে হুবহু রুদ্রর মত। ফুলকির কথা শুনে রোহিত বেশ ভয় পেয়ে যায়। কারণ ফুলকি এর আগে যা যা সন্দেহ করেছে সবই ঠিক হয়েছে। আর এখন তো রুদ্র বেশ ক্ষেপে রয়েছে ফুলকিদের উপরে। তাই ফুলকির কথায় চিন্তায় পড়ে যায় সকলে।

