আনন্দীর জায়গা নিচ্ছে দিতিপ্রিয়ার নতুন মেগা! এবার থেকে নতুন সময়ে আনন্দী! কবে থেকে কোন সময় দেখা যাবে এই ধারাবাহিকটি?

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সব ধারাবাহিকই (Tv Serial) যেই ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিক চলবে তত ভালো। আর কোনো ধারাবাহিক মাসের পর মাস সপ্তাহের সপ্তাহ ধরে ফলাফল না করলে সেই ধারাবাহিক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেইজন্য কোনো ধারাবাহিক দু’বছর সময় ধরে চললেও অনেক ধারাবাহিক তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।

পুরনো ধারাবাহিকগুলি বন্ধ হলে শুরু হয়ে যায় নতুন ধারাবাহিক। সেরকমই গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা সহ আরো বেশ কিছু চ্যানেলে শুরু হয়েছে নতুন নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেগুলি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা শেষ নেই। তবে ধারাবাহিকগুলি শুরু হওয়ার পর বোঝা যায় কতটা দর্শকদের মন জয় করতে পারলে ধারাবাহিকগুলি।

যেমন খুব শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে দেখা যাবে সকলের প্রিয় রাণীমা অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কামালকে। রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করার পর বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন দিতিপ্রিয়া। জিতুকেও শেষবার বেশ কয়েকবছর আগেই দেখা গিয়েছে টিভির পর্দায়, তারপর তিনিও ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। তবে এবারে দুজনেই ফিরতে চলেছেন টেলিভিশনের পর্দায়।

তবে নতুন ধারাবাহিক শুরু হওয়ার কারণে কোপ পড়তে চলেছে পুরোনো ধারাবাহিকের উপর। নতুন ধারাবাহিক শুরু হলে পুরোনো কোনো ধারাবাহিকে তো জায়গা ছেড়ে দিতেই হয় সেটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে বলিদান দিতে হচ্ছে আনন্দীকে। হ্যাঁ আগামী দিনে নতুন ধারাবাহিকটি শুরু হতে চলেছে আনন্দীর সময়ে। আনন্দী ধারাবাহিকটি শুরু হওয়ার সময় দর্শক বেশ উৎসাহী ছিলেন কিন্তু ধারাবাহিকে অন্বেষা ও ঋত্বিকের জুটি সেভাবে প্রভাব ফেলতে পারেনি তাই টিআরপি তালিকাতেও তার ফলাফল তেমন ভালো নয়, আর তারই প্রভাব পড়তে চলেছে ধারাবাহিকের উপর।

আরও পড়ুনঃ বাড়ির ড্রইং রুমে বসে জড়িয়ে ধরে রোমান্স! গুরুজনদের সামনেই চলছে রাসলীলা! এমন জঘন্য স্ক্রিপ্ট আর নোংরামি দেখিয়ে দর্শকদের রোষের মুখে চিরসখা!

আগামী ১০ই মার্চ থেকে সন্ধ্যে ৬:৩০টে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। যার ফলে জায়গা ছাড়তে হচ্ছে আনন্দীকে। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, যে শেষ হচ্ছে না আনন্দী শুধুমাত্র স্লট পরিবর্তন হচ্ছে। খুব সম্ভবত আনন্দী আগামী ১০ই জুন থেকে শুরু হচ্ছে সন্ধ্যে ৬টায়, আর শেষ হচ্ছে নিম ফুলের মধু।

Back to top button