‘তোমার তো সেরা জোকারের অ্যাওয়ার্ড পাওয়া উচিত!’- সাহেব অভিনয় করে কম, ভাঁড়ামি করে বেশি! বিস্ফোরক অভিনেতা রব দে!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতেও ভালো জায়গা দখল করে রেখেছে কথা ধারাবাহিক।

ধারাবাহিকে সাহেব সুস্মিতা ছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনয় জগতের বিভিন্ন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। তার মধ্যে অন্যতম একজন হলেন রব দে। যাকে আমরা ধারাবাহিকের অগ্নির ভাইয়ের চরিত্র আক্কির ভূমিকায় অভিনয় করতে দেখতে পাচ্ছি। এবারে এই জনপ্রিয় অভিনেতাই সাহেব সম্পর্কে করে বসলেন এক বিরাট মন্তব্য।

actor

ধারাবাহিকে আমরা বরাবর দেখে এসেছি সাহেবের চরিত্রটা আর পাঁচটা নায়কের মত গুরু গম্ভীর নয়। সব সময় তার কর্মকাণ্ড দেখে দর্শকেরা হেসে ফেলেন। এবারে এই ব্যাপারটাকে কটাক্ষ করে সকলের সামনে তুলে ধরেছেন রব। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সেরা নায়কের অ্যাওয়ার্ড পেয়েছেন সাহেব পাশাপাশি তাকে নাকি সেরা জোকার অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল বলে মনে করেন রব। আর অভিনেতার এই ধরনের কমেন্ট শুনে দর্শকেরা তো বেশ অবাক হয়েছেন। হঠাৎ কেন এই ধরনের কটাক্ষ করলেন অভিনেতা তার সহ অভিনেতা সম্পর্কে? সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

আমরা প্রত্যেকেই জানি ধারাবাহিকের বাইরেও অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। কিন্তু সাহেবের চরিত্রটা যেভাবে ধারাবাহিকে ফুটিয়ে তোলা হচ্ছে দিন দিন তাতে করে রব এই ধরনের দাবি করেছেন। সত্যি ধারাবাহিককে সারাক্ষণ সাহেবের চরিত্রটা ঠাট্টা তামাশা করে যাচ্ছে। যা নিয়ে হেটার্সরা একাধিকবার হাসাহাসি করেছে।

আরও পড়ুনঃ একের পর এক ধারাবাহিকে অসাধারণ অভিনয়! ধূসর চরিত্রে তার জুড়ি মেলা ভার! কোথায় হারিয়ে গেল তোমায় আমায় মিলে ধারাবাহিকের কাকলি?

তবে অভিনেতা রব দে কিন্তু সরাসরি এই মন্তব্য করেননি। অভিনেতার একটি ফ্যান পেজের তরফ থেকে এই মন্তব্য করা হয়েছে। সেখানে কমেন্ট বক্সে সাহেবের চরিত্র সম্পর্কে বলা হয়েছে “তুমি যেখানে যেভাবে অভিনয় করো তাতে তুমি আরো একটা অ্যাওয়ার্ড ডিস্টার্ব করো সেটা হলো বেস্ট মজাদার অ্যাওয়ার্ড। তুমি যেভাবে নিজের অভিনয়ের মাধ্যমে আমাদের এন্টারটেন কর তাতে মুড অফ থাকলেও নিমেষে মন ভালো হয়ে যায়।”

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button