নিম ফুলের মধুতে রুবেলের শেষ দিন! শেষ হলো দীর্ঘ যাত্রা! কি বলছেন অভিনেতা?

বাংলা মেগা ধারাবাহিক (Television Serial) জগতে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলা (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) দীর্ঘ ২ বছর ধরে চলা এই ধারাবাহিক দর্শকের অত্যন্ত পছন্দের। শুরুর সময় থেকেই টিআরপি তালিকায় নিজেদের জায়গা অটুট ভাবে ধরে রেখেছিল এই ধারাবাহিক। তবে ইদানিং গত কয়েক সপ্তাহ ধরে তাদের সেই জায়গা হারাতে হয়েছে। ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হওয়ার পরেই ধারাবাহিকের টিআরপি রেটিং কমতে শুরু করেছে।
ধারাবাহিকটি দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে আসছে। কিন্তু বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে এই ধারাবাহিক খুব শীঘ্রই শেষ হতে চলেছে। যার জন্য দর্শকদের তো সকলেরই বেশ মন খারাপ তবে এবারে আরও একটা খারাপ খবর সামনে এলো। যা শুনে দর্শকেরা অনেকেই রেগে গিয়েছেন।

ধারাবাহিক শেষ হওয়ার কথা তো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু এবারে ধারাবাহিক শেষ হওয়ার আগেই ধারাবাহিক ছাড়ছেন নায়ক। এই প্রথমবার কোন ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার আগেই ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন সেই ধারাবাহিকের নায়ক। গত শুক্রবারে নিম ফুলের মধু ধারাবাহিকের শেষ শুটিং সম্পূর্ণ করলেন অভিনেতা রুবেল দাস।
আরও পড়ুনঃ তিন বছর চুটিয়ে প্রেম! কিন্তু টিকলোনা না বিয়ে! মাত্র ১২ দিনের মাথাতেই বিচ্ছেদ!
আগামী দিনে নতুন এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। আর সেই কারণেই তড়িঘড়ি ‘নিম ফুলের মধু’ ছাড়লেন রুবেল। পরিচালক শ্রীজিত রায়ের পরিচালনায় আসতে চলেছে নতুন এক ধারাবাহিক। সেখানেই রুবেলকে দেখা যাবে অন্যরকম এক চরিত্রে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রুবেলের বিপরীতে নায়িকা হিসাবে থাকতে পারেন মোহনা মাইতি। ‘কে প্রথম কাছে এসেছি’র পরে নতুন কোনও চরিত্রে দেখা যাবে মোহনাকে।
নিম ফুলের মধু ধারাবাহিকে বিদায় জানানোর পর সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘খারাপ তো লাগছেই। সকলের সঙ্গে এত দিনের সম্পর্ক। রোজ দেখা হতো। এখন থেকে সেটা আর হবে না। আবার নতুন কাজ শুরু হচ্ছে। সেটা নিয়েও এক্সাইটমেন্ট আছে। প্রস্তুতিও নিতে হচ্ছে।’ নতুন ধারাবাহিক নিয়ে রুবেল বলছেন ‘এই চরিত্রটি অনেকটা লার্জার দ্যান লাইফ। আমি আগে যে চরিত্রগুলিতে অভিনয় করেছি, প্রতিটিই ঘরোয়া। এ বার একটু নতুন কিছু দর্শককে উপহার দিতে পারব বলে আশা করছি।’

