তিন বছর চুটিয়ে প্রেম! কিন্তু টিকলোনা না বিয়ে! মাত্র ১২ দিনের মাথাতেই বিচ্ছেদ!

বিনোদন জগতে (Film Industry) এমন অনেক অভিনেতা (Actor- Actress) অভিনেত্রী রয়েছেন যাদের ঘিরে বিতর্ক লেগেই থাকে। তবে এমন কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বিতর্কের জন্যই সবসময় খবরের শিরোনামে থাকেন। আজ সেরকমই এক অভিনেত্রীর কথা বলবো, যিনি ফের আরও একবার নিজের কারণেই বিতর্কের মুখে পড়েছেন। এমনিতেই নিজের কর্মকাণ্ডের জন্য তিনি সবসময়ই খবরের শিরোনামে থাকেন। তাকে নিয়ে সবসময় সমালোচনা তর্কবিতর্ক লেগে থাকে।
আর যেকোনো সেলিব্রেটির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। এ আর নতুন কিছুই নয়। অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়কদের জীবনে কি হচ্ছে, তারা ব্যক্তিগত জীবনে কার সঙ্গে সম্পর্ক রয়েছেন, কবে বিয়ে করছেন এই প্রশ্নগুলো হামেশাই নেটিজেনদের মনে ভিড় করে। নিজেদের পছন্দের সেলিব্রেটির ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা খোঁজখবর নিতে ভীষণই আগ্রহী থাকেন।

আর বর্তমানে সেলিব্রিটিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, সম্পর্কে ফাটল, দ্বিতীয় বিয়ে এই বিষয়গুলো ভীষণই সাধারণ হয়ে গিয়েছে। অসংখ্য সেলিব্রিটি একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তাদের জীবনে এসেছে একাধিক প্রেম। সেরকমই এক জনপ্রিয় অভিনেত্রী মাত্র ১২ দিনের মধ্যে স্বামীকে ডিভোর্স দিয়ে জেলে পাঠান।
আরও পড়ুন: অহংকারী তকমা দিয়ে হাত ছেড়েছে বন্ধুরা! ধেয়ে এসেছে সমালোচনার ঝড়! তবুও শিরদাঁড়া সোজা রেখে সফলতার শীর্ষে সৌমিতৃষা!
জনপ্রিয় সেই অভিনেত্রী বরাবর বিতর্কের জন্য খবরের শিরোনামে উঠে আসেন। নিজের কাজকর্ম কথাবার্তার জন্য সব সময় তাকে নিয়ে শুরু হয় বিতর্ক। প্রেম জীবনে তিনি অনেক উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন। অভিনেত্রী দীর্ঘদিন ধরে একটি সম্পর্কে ছিল বেশ গোপন। ২০২০ সালে দুজনেই গোপনে বিয়ে করেন। বিয়ের ছবির মাধ্যমে ফ্যানদের ফটো পোস্ট করে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী, যা দেখে ভক্তরা হতবাক হয়ে যান। কিন্তু বিয়ের ১২ দিন পরেই স্বামীকে জেলে পাঠান তিনি।
জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন বলিউডের পুনাম পান্ডে। ২০১৩ সালে ‘নাশা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন৷ এরপরে অভিনেত্রী অনেক রিয়েলিটি শোতে গেছেন যেমন খাটরো কি খিলাড়ি ৪, লক আপ ইত্যাদি। পুনম স্যাম বোম্বেকে ডেট করেছিলেন। তিনি একজন বিখ্যাত অ্যাড ফিল্ম মেকার৷ স্যাম বোম্বে দীপিকা পাড়ুকোন, তামান্না ভাটিয়ার মতো অনেক বড় সেলিব্রিটিদের সাথে বিজ্ঞাপন শ্যুট করেছেন। সেরকমই বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় স্যাম ও পুনমের দেখা হয়েছিল।

