শিরিনের ষড়’যন্ত্রে ভেঙ্গে পড়ল সুমেধা! র‍্যাম্পে ওঠার আগেই একি সর্বনাশ! ছেঁড়া কাপড় দিয়েই ম্যাজিক করল পারুল! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলের সাথে রায়ানকে সেরা জুটি হতে দেখে শিরিন সেটা কিছুতেই মেনে নিতে পারে না। তাই ঐদিন শিরিন রায়ানকে প্রপোজ করে। রায়ান প্রথমে একটু সংকোচ বোধ করছিল ঠিকই কিন্তু পরে সে শিরিনকে একসেপ্ট করে। আর সেটা দূর থেকে দাঁড়িয়ে দেখে ফেলে পারুল। পারুলের মনেও ঝড় উঠতে থাকে সে মনে মনে ভাবে রায়ানের জন্য সে তো কোন কিছু অনুভবই করে না তাহলে কেন তার মনে এসব হচ্ছে।

Bengali serial

এরপর শিরিন পারুলকে বলে যে রায়ানকে বিয়ে করেও পারুল রায়ানকে জিততে পারল না। এভাবে হেরে গেল। তখন পারুল শিরিনকে পাল্টা জবাব দিয়ে বলে যদি পারুল রায়ানকে নিজের করে পেতে চাইতো তাহলে শিরিনকে সে টিকতে দিত না। কারণ সিঁথির সিঁদুরের জোর অনেক। আর পারুল সেই জোরেই রায়ানকে নিজের কাছে আটকে রাখতে পারত।

মডেল হিসেবে মাঠে নামলো পারুল

এদিকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে পারুলের এক বন্ধু নাম দেওয়ার পরেও তার মডেলকে খুঁজে পায় না। আসলে শিরিন কায়দাবাজি করে তাকে নেশা করিয়ে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেয়। এই ঘটনার কথা জানতে পেরে পারুলের সেই বন্ধু কি করবে বুঝতে পারলে না। তখন পারুল তার পাশে এসে দাঁড়ায়, প্রতিযোগিতায় মডেল হিসেবে সে অংশগ্রহণ করবে বলে জানায়। এবারে দেখার অপেক্ষা শিরিন এখানে কিভাবে বাধা সৃষ্টি করে।

আরও পড়ুনঃ ছেলে ব্রহ্মচারী এদিকে বাবা কলির কেষ্ট! নায়ক নায়িকা নয়, এখন শ্বশুরের পরকীয়াতেই মজেছে জি বাংলা!

পারুল যাতে কিছুতেই প্রতিযোগিতায় নামতে না পারে তাই জন্য তার বন্ধু তৈরি করা ড্রেস নষ্ট করে দেয় শিরিন। কিন্তু পারুল পুরো আত্মবিশ্বাস নিয়ে প্রতিযোগিতায় নামে। পারুলের এই আত্মবিশ্বাস দেখে রায়ানের মুখে হাসি ফোটে। কিন্তু শেষ পর্যন্ত কি সমস্তটা ঠিক থাকবে? নাকি শিরীন আবারো ষড়যন্ত্র করবে পারুলের বিরুদ্ধে? দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button