মাঝরাতে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন মা! মামার বাড়িতেও মেলেনি ঠাঁই! কঠিন লড়াই করে আজ সফলতার শীর্ষে জনপ্রিয় নায়িকা !

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সাথে এমন অনেক কিছুই হয়ে থাকে যেগুলো আমরা সবসময় জানতে পারি না। আমাদের কাছে সেই সমস্ত ঘটনা অজানা থেকে যায়। সেরকমই একজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে ঘটেছিল এক দুর্ঘটনা। মডেলিং জগত দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে পড়েন অভিনেত্রী। এরপর একের পর এক ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু অভিনেত্রীর জীবনে একসময় ঘটে গিয়েছিল বিরাট বড় দুর্ঘটনা। অভিনেত্রীর সেই রাতের কথা মনে পড়লে আজ ওর সারা শরীর কেঁপে ওঠে।

নিজেই সেই ঘটনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। ১০ বছর আগে শীতের রাতে এক কাপড়ে মা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তাঁকে এবং তাঁর ছ’টি পোষ্য কুকুরকে। সেই সময় তার দিকে একমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রীর বোন। একমাত্র মামার মেয়ে তাকে নিজে গেছিল বাড়িতে। প্রথমে মামা মামি খুব যত্ন করে তাকে আগলে রেখেছিলেন কিন্তু তারপরে তারাও নাকি মুখ ঘুরিয়ে নেন।

ক্লাস এইটে পড়তে বাবাকে হারান তিনি। এরপর চারবছর সংসার চালাতে মা অনেক কষ্ট করেছেন, টুয়েলভে পড়তেই সংসারের হাল ধরেন অভিনেত্রী। মা ও বোনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তবুও সংসারের নিত্য অশান্তির মাঝে এক শীতের রাতে মা বাড়ি থেকে বার করে দিয়েছিল তাঁকে। বোন পড়াশোনা করে মানুষ হোক চেয়েছিলেন। অথচ বোনের মন ছিল না লেখাপড়ায়, এই নিয়েই সংসারে ঝামেলা লাগত। ওই রাতে মা তাঁকে শুধু বাড়ি থেকে বের করে দেয়নি, আইনি পদক্ষেপও গ্রহণ করেছিল মেয়ের বিরুদ্ধে।

মা হয়ত রাগের মাথায় বার করে দিয়েছে, পরে সবটা ঠিক হয়ে যাবে। আশা ছিল অভিনেত্রীর, কিন্তু সমস্যা মেটেনি। এমনকি মামাবাড়িতে পরে সমস্যা শুরু হয়। যে বোন তাকে আশ্রয় দিয়েছিলেন সেই বোনকে নাকি মামা-মামী তার সঙ্গে মেলামেশা করতে না করেছিল। কিন্তু বাবা-মায়ের বিরুদ্ধে গিয়ে দিদির পাশে এসে দাঁড়িয়ে ছিল বোন।

আরও পড়ুনঃ “আগের বার মায়ের জন্মদিনে আমি ছিলাম না, এখন আমি আছি কিন্তু মা আর নেই”- মায়ের মৃ’ত্যুতে শোকাহত ঋতুপর্ণা! জলে ভিজে গেল দুই চোখ!

বর্তমানে তো টলিউড পেরিয়ে বলিউডে নিজের নাম পরিচয় তৈরি করেছেন প্রিয়াঙ্কা পাল। এখন তিনি অনেক বড় অভিনেত্রী। ওয়েব সিরিজ, সিনেমা সব জায়গাতেই দাপিয়ে কাজ করছেন। নিজের পরিশ্রম করার অর্থ দিয়ে বানিয়েছেন বাড়ি, সেখানেই এখন থাকেন তিনি। মা আজও তাকে নিজের কাছে টেনে নেননি। সেই আক্ষেপ সারা জীবন রয়ে যাবে প্রিয়াঙ্কার মনে।

actress

Back to top button