কেটে গিয়েছে ১২ বছর! বিনোদন জগত থেকে উধাও বিশ্বজিৎ ঘোষ মজুমদার! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন সুবর্ণলতা’র “প্রকাশ”?

জি বাংলার (Zee Bangla) একসময়কার জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Television) মধ্যে অন্যতম একটি ছিল সুবর্ণলতা (Subornalata)। আশাপূর্ণা দেবীর লেখা এই গল্প ধারাবাহিকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল সকলের সামনে। আর সেই সময় দর্শকদের মাঝে এই ধারাবাহিক বিপুল পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিল। এমনকি আজও এই ধারাবাহিকের কথা ভুলতে পারেননি দর্শক।
ধারবাহিকে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন তাদের প্রত্যেকেই মনে রেখেছেন দর্শক। প্রত্যেকেই নিজেদের চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এই ধারাবাহিকে সকলের মধ্যে দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছিলেন বিশ্বজিৎ ঘোষ মজুমদার। প্রকাশ চরিত্রে অভিনয় করে সকলের মন জিতেছিলেন তিনি।
সুবর্ণলতার ছোট দেওরের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তার অসম্ভব ভালো অভিনয় দর্শকের মন খুব তাড়াতাড়ি জয় করতে পেরেছিল। তবে সুবর্ণলতা ধারাবাহিকের পর হঠাৎ যেন কোথায় হারিয়ে গেলেন অভিনেতা। কোনো ধারাবাহিকে তাকে আর খুঁজে পাওয়া গেল না। দর্শকেরা অভিনেতার খোঁজ করেও অভিনেতাকে আর পেলেন না।
বিশ্বজিৎ মূলত থিয়েটারের অভিনেতা। তবে থিয়েটারের অভিনেতা হলেও আজও বিশ্বজিৎকে সকলের মনে রেখেছেন প্রকাশের চরিত্রে। ভালো চরিত্রের জন্য তিনি অনন্তকাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি, তাই সুবর্ণলতার পর তেমনভাবে আর ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়নি বিশ্বজিৎকে। বিশ্বজিতের মতে, অভিনয় পেশাতে যদি ধৈর্য না রাখা যায় তাহলে কোন লাভ হয় না। তাই ভালো চরিত্র পাওয়ার জন্য যদি কয়েক বছর অপেক্ষা করতে হয় তার জন্যও রাজি তিনি।
আরও পড়ুনঃ একি কাণ্ড! বউ থেকে সোজা বোন! ফুলকিই রোহিতের হারিয়ে যাওয়া মায়ের পেটের বোন! প্রকাশ্যে নতুন প্রোমো
শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল দেবের সাথে প্রধান ছবিতে অভিনয় করতে। মাঝে এতোগুলো বছর কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন তিনি। প্রধান সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ। ২০২৩ সালে মুক্তি পেয়েছে প্রধান, তারপর আবারও নতুন কোন ধারাবাহিক বা সিনেমায় দেখা মেলেনি বিশ্বজিতের।

