একি কাণ্ড! বউ থেকে সোজা বোন! ফুলকিই রোহিতের হারিয়ে যাওয়া মায়ের পেটের বোন! প্রকাশ্যে নতুন প্রোমো

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) জমজমাট ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘ এক বছর ধরে ধারাবাহিকটি আমরা দেখে চলেছি টেলিভিশনের পর্দায়। শুরুর সময় থেকে আজ পর্যন্ত একটু একটু করে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে ফুলকি। টিআরপি তালিকাতেও মাঝেমধ্যেই প্রথম স্থান দখল করে নেয়। আর রোহিত-ফুলকির জুটি দর্শক মহলে ভীষণই জনপ্রিয়।
বর্তমানে ধারাবাহিকে জমজমাট পর্ব চলছে। রুদ্রর ষড়যন্ত্রে লাবণ্য এবং পল্লব বাবুর উপরে খুনের দায় চাপানো হয়েছিল। কিন্তু দুজনকেই নিজের বুদ্ধি এবং মা কালীর আশীর্বাদে নির্দোষ প্রমাণ করতে পেরেছে ফুলকি। সঠিক প্রমাণ দেখিয়ে আদালতে তাদেরকে সসম্মানে বাড়ি ফিরিয়ে এনেছে সে। এবারেও রুদ্রর কোনরকম চালাকি টিকলো না ফুলকির সামনে।

এবারে নিশ্চিন্তভাবে ফুলকি এবং রোহিত মিলে রোহিতের দাদা তথার মৃত্যুর রহস্যের সমাধান করতে পারবে। কিন্তু রুদ্র তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এর মাঝে কোনো না কোনোভাবে ঠিকই ফুলকিদের ক্ষতি করার চেষ্টা করবে রুদ্র। সেটা ফুলকি খুব ভালো মতো জানে। কিন্তু ফুলকি থেমে থাকবে না। রুদ্রর আসল চেহারা সবার সামনে ঠিক নিয়ে আসবে। এসবের মাঝে ধারাবাহিকের দুর্দান্ত প্রোমো ভিডিও সামনে এসেছে।
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ করেই লাবণ্য ফুলকির শাশুড়ির কাছে এসে একটি রিপোর্ট দেখিয়ে তাকে জানায় একসময় তার হারিয়ে যাওয়া মেয়েই হলো ফুলকি। রোহিতের কোন এক বোন হারিয়ে গিয়েছিল খুব ছোটবেলাতেই, সেই হারিয়ে যাওয়া বোনই হলো ফুলকি। আর এই কথা দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনে নেয় ফুলকি এবং রোহিত।
আরও পড়ুনঃ পারুলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলো শিরিন! শুরু হলো রায়ানকে ছিনিয়ে নেওয়ার লড়াই! জিতবে কে?
ফুলকি তো কোনোভাবেই এই খবরটা মেনে নিতে পারে না। ছুটে চলে যায় মন্দিরে। সেখানে গিয়ে মহাদেবের চোখে চোখ রেখে ফুলকি বলে সে এতদিন যাকে স্বামীর চোখে দেখে এসেছে তাকে হঠাৎ করে দাদার চোখে কখনোই দেখতে পারবে না। এখনই সে নিজের এই দুই চোখ নষ্ট করে ফেলবে। এই বলে যেই না ফুলকি আঘাত করতে যাবে তখনই বাধা পড়ে। আর ফুলকি বুঝতে পারে ভগবান তাকে কোনো ইঙ্গিত দিচ্ছে। তখনই ফুলকি ভাবে এটা নিশ্চয়ই তাদের সম্পর্ক নষ্ট করার জন্য কোন ষড়যন্ত্র। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়, ফুলকি কি আদৌ এই রহস্যের সমাধান করতে পারবে?

