পারুলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলো শিরিন! শুরু হলো রায়ানকে ছিনিয়ে নেওয়ার লড়াই! জিতবে কে?

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে প্রতিযোগিতার সময় রায়ান পারুল অনেক জায়গা কাছাকাছি চলে আসে। রায়ানের নাটক দেখে কেউই বুঝতে পারবে না যে সে অভিনয় করছে, পুরোটাই আসল বলে মনে হচ্ছিল। বলিউডের কায়দায়, শাহরুখ খানের ডায়ালগের সাথে নাটকীয় ভঙ্গিতে পারুলকে প্রপোজ করে সে। পারুলও রায়ানের সেই অভিনয়ে ভেসে যায়।

Bengali serial

রায়ান পারুলকে সাবধান করে দিচ্ছে যাতে পারুল রায়ানের এইসব নাটক সত্যি ভেবে না বসে। তখনই পারুল জানিয়ে দেয় যে তার রায়ানের প্রেমে পড়ার কোন ইচ্ছেও নেই। আর রায়ানও পারুলের পারমিশন ছাড়াই তার গায়ে হাত দিয়েছে সেই নিয়েও রায়ানকে সাবধান করে দেয়। তবে প্রতিযোগিতা চলাকালীন পারুলের চোখে মুখ অন্যরকম হয়ে গেছিল। মনে হচ্ছিল যেনো পারুল রায়ানের প্রেমে পড়ে যাচ্ছে। তবে তো রায়ানের অভিনয়ে পারুলের মনে নতুন করে ভালোবাসা জাগিয়ে তুলবে?

শিরিনকে চ্যালেঞ্জ করল পারুল

পারুল রায়ান প্রতিযোগিতা জিতে যাওয়ার পর শিরিন তো এটা একেবারেই মেনে নিতে পারে না। কিন্তু রায়ান যে পুরোটাই প্রতিযোগিতার জন্য করেছে সেটা জানতে পারে শিরিন। আর যেহেতু শিরিন রায়ানকে ভালোবাসে তাই সে মনে মনে ভীষণ খুশি হয়। পারুলকে সে এতদিন নিজের প্রতিযোগী হিসেবে দেখে এসেছে।

আরও পড়ুনঃ রায় চৌধুরী বাড়িতে ঈশিতার প্রত্যাবর্তন! কি তার উদ্দেশ্য? চিংড়ি দিদির কারসাজি ধরতে পারবে তো ফুলকি?

শিরিন পারুলকে বলে যে রায়ানকে বিয়ে করেও পারুল রায়ানকে জিততে পারল না। এভাবে হেরে গেল। তখন পারুল শিরিনকে পাল্টা জবাব দিয়ে বলে যদি পারুল রায়ানকে নিজের করে পেতে চাইতো তাহলে শিরিনকে সে টিকতে দিত না। কারণ সিঁথির সিঁদুরের জোর অনেক। আর পারুল সেই জোরেই রায়ানকে নিজের কাছে আটকে রাখতে পারত।

Back to top button