রায় চৌধুরী বাড়িতে ঈশিতার প্রত্যাবর্তন! কি তার উদ্দেশ্য? চিংড়ি দিদির কারসাজি ধরতে পারবে তো ফুলকি?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ধানু সরাসরি প্রমাণ আদালতে পেশ করার পর বিচারক বুঝতে পারে লাবণ্য এবং পল্লব বাবু দুজনেই নির্দোষ। কারণ সে সময় পল্লব বাবু বাড়িতেই ছিলেন না। আর ধানুর প্রমাণ অনুযায়ী এবং ডাক্তারের কথা অনুযায়ী লাবণ্য এই গুলি কোনভাবেই চালাতে পারে না। তাই আদালত সসম্মানে বেকসুর খালাস করে লাবণ্য এবং পল্লব বাবুকে। তারপরই কোর্টের বাইরে রুদ্রর দিকে জুতো ছুড়ে মারে ফুলকিদের দলের কেউ একজন।

ফুলকি তো লাবণ্যকে কোর্টে নির্দোষ প্রমাণ করার পর ইচ্ছে করেই রুদ্রকে শুনিয়ে বলে যে এবারে তারা শান্তি মতন কোন বাধা ছাড়া তথার মৃত্যু রহস্যের সমাধান করতে পারবে। তখনই রুদ্র উত্তেজিত হয়ে ওঠে, রিকি কোনরকমে তার দাদাকে সামলে নেয়। ফুলকি তো বেশ বুঝতে পারে যে এবারে রুদ্র একেবারে কোমর বেঁধে নেমেছে তাকে এত সহজে হারানো যাবে না।
এদিকে লাবণ্য ও তার বাবাকে নির্দোষ প্রমাণ করার পর দলের সবাই তাদেরকে মালা পরিয়ে স্বাগত জানায়। কোর্ট চত্বরে জুতোর বাড়ি খেয়ে তো রুদ্র বেজায় ক্ষেপে ওঠে। কিন্তু আবারও তার বোন তাকে সামলে নেয়। এবারে একেক করে রুদ্রর সব জারিজুরি ফাঁস হবে। সবার প্রথমে তথার মৃত্যু রহস্য ফাঁস করতে ফুলকি রোহিত দিল্লি যাবে সেটাই হয়তো দেখানো হবে আগামী পর্বে।
আরও পড়ুনঃ “তোমার নোংরা চরিত্র সামনে এলে, প্রমাণ ফাঁ’স হলে মুখ দেখানোর জায়গা পাবে তো?” সমাজ মাধ্যমে সুস্মিতাকে সরাসরি হু’মকি! কোন নোংরামির কথা বললেন প্রাক্তন অনির্বাণ?
অন্যদিকে দেখা যায় লাবণ্য এবং পল্লব বাবু বাড়ি ফিরে আসার পর সবাই মিলে জমিয়ে আড্ডা, হইহুল্লোড় করতে থাকে। সঠিক প্রমাণ দিয়ে যে লাবণ্য এবং পল্লব বাবুকে বাড়িতে নিয়ে এসেছে ফুলকি তাই নিয়ে সকলে মেতে উঠেছে। এরই মধ্যে দেখানো হয় বাড়িতে এসে হাজির হয়েছে ঈশিতা। ঈশিতাকে দেখে তো সকলেই রীতিমতন অবাক হয়ে গেছে। ঈশিতা বলে তার সবার সাথে কিছু কথা আছে। এবারে দেখার অপেক্ষা কি হতে চলেছে ধারাবাহিকে।

