“তোমার নোংরা চরিত্র সামনে এলে, প্রমাণ ফাঁ’স হলে মুখ দেখানোর জায়গা পাবে তো?” সমাজ মাধ্যমে সুস্মিতাকে সরাসরি হু’মকি! কোন নোংরামির কথা বললেন প্রাক্তন অনির্বাণ?

বর্তমানে টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি হলো কথা অগ্নির জুটি। ধারাবাহিকে তাদের জুটির এতটাই জনপ্রিয়তা রয়েছে যে অনেকেই ভাবেন হয়তো বাস্তবেও প্রেমের সম্পর্কে রয়েছেন সাহেব সুস্মিতা (Saheb-Sushmita)। কিন্তু এই নিয়ে কোন কথাই বলতে চান না তারা।

আমরা প্রত্যেকেই জানি যে সুস্মিতা এর আগে ইভেন্ট ম্যানেজার অনির্বাণের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক কথা ধারাবাহিক শুরু হওয়ার পর পরই ভেঙে গেছে এটা অনেকেরই ধারণা। সম্প্রতি সামাজিক মাধ্যমে অনির্বাণের পোস্ট দেখে নতুন করে জল্পনার তৈরি হয়েছে।

সম্প্রতি, অনির্বাণ রায় তার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, “সুস্মিতা দে সংক্রান্ত কোনও প্রশ্ন আমাকে করবেন না বা কোনও পোস্টে আমাকে জড়াবেন না। কিছু ব্যক্তিগত কারণে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।” এই পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটি মুছে দেন, তবে ততক্ষণে এটি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

এর আগে সুস্মিতা জানিয়েছেন ‘কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি এইগুলোর জন্য নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। যখন মনে হলো নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক হচ্ছে না। তাই এবার সেপারেট হওয়া দরকার।’

সাহেব সম্পর্কে সুস্মিতা জানিয়েছে ‘সাহেবদা আমার অনেকটা ভালো বন্ধুত্ব, তার সঙ্গে আমার টিচার, আমার প্রবলেম স্লভার…খানিকটা ডোরেমনের মতোন। আমার যে-কোনও রকমের সমস্যা, ব্যক্তিগত সমস্যারও সমাধান করে। হ্যাঁ, বন্ধুর থেকে বেশি। আমি সিনে ভুল করছি, ডায়লগে স্ক্যানিংয়ে ভুল করছি সবটাই শুধরে দেয় সাহেবদা। সাহেবদা আমার সুপারম্যান।’

আরও পড়ুনঃ বাইকের চাকায় জামা আটকে ভয়ংকর দুর্ঘটনা! মাত্র ২২ বছর বয়সেই মর্মান্তিক অবস্থার শিকার জনপ্রিয় অভিনেত্রী !

তবে টলি পাড়ায় কান পাতলে অন্য গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দীর্ঘ দিন পর সাহেব প্রেমে পড়েছেন। তবে তার প্রেমিকা কোন অভিনেত্রী নয় বরং মডেলিং জগতের জনপ্রিয় মডেল স্বাগতা দাস। সাহেবের এই বছরের জন্মদিনে সেই ইঙ্গিত মিলেছে। যদিও কোনো খবরই এখনো স্পষ্ট নয়।

 

View this post on Instagram

 

A post shared by Anirban Roy (@anirbanroy.official)

Back to top button