“হোলি ছাপরিদের উৎসব”- হিন্দু ধর্মকে অপমান! মানুষের ভাবাবেগে আঘাত করে রোষের মুখে ফারহা খান! দায়ের হলো এফ আই আর!

হিন্দুধর্মের হাজারো হাজারো উৎসব পার্বণের মধ্যে অন্যতম একটি উৎসব হলো হোলি। এই দিনে হিন্দু-মুসলমান, ছোট বড়, ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই নিজেদের মধ্যে রঙের খেলায় মেতে ওঠে। মিশে যায় একে অপরের সাথে নানান রঙে। কিন্তু এবার এই উৎসবকেই আঘাত করে হিন্দু ধর্মের প্রতি অবিচার করলেন জনপ্রিয় বলিউড (Bollywood) ডান্স কোরিওগ্রাফার (Dance Choreographer)

বলিউডের অন্যতম জনপ্রিয় একজন কোরিওগ্রাফার হলেন ফারহা খান। হিন্দু ধর্মের এই উৎসবকে এবারে ছোট করে বিতর্কের মুখে পড়লেন তিনি। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ফারহা খান দোল উৎসব নিয়ে বলেছেন,’এটা ছাপরিদের অনুষ্ঠান।’ ফারহার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে হইচই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষই এই উৎসবে মেতে ওঠেন মানুষ। রঙের উৎসবে মেতে ওঠেন সকলে। আর সেই হোলি নিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান।

Bollywood

 

‘হিন্দুস্তানি ভাউ’ ওরফে বিকাশ পাঠক ফারহা খানের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছেন, ‘ছাপরি’ শব্দটা ব্যবহার করে হোলি উৎসবকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ধরনের মন্তব্য হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। আইনজীবী কাসিফ খান দেশমুখ এই প্রসঙ্গে বলেছেন, ‘আমার মক্কেলের মতে ফারহা খানের মন্তব্য হিন্দুধর্মের অনুভূতিতে আঘাত করেছে। হোলি উৎসবের সঙ্গে ‘ছাপরি’ শব্দের ব্যবহার অত্যন্ত অপমানজনক। একইসঙ্গে হিন্দুসমাজের অসম্মান যা ক্ষমার অযোগ্য।’

আরও পড়ুনঃ নিজের জীবন নিয়ে খেলছে রাই! ঠিক কি করতে চলেছে নায়িকা? তবে কি এবার অনির্বাণের পরীক্ষা দেওয়ার পালা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

তিনি আরও বলেন, ‘আমার মক্কেল কিন্তু, শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য নয়, বরং হিন্দুসমাজের একটা বড় অংশ এই মন্তব্যে ক্ষুব্ধ বলেও মামলাটি দায়ের করেছেন। ফারহা খানের মতো একজন খ্যাতনামা পরিচালক-কোরিওগ্রাফার হোলি নিয়ে অত্যন্ত অপমানজনক মন্তব্য পেশ করেছেন। আমি চাই এই অভিযোগের ভিত্তিতে তাঁর উপযুক্ত শাস্তি হোক।’

উল্লেখ ফারহা খানের এই মন্তব্যে অনেকেই ক্ষিপ্ত হয়ে রয়েছেন তার প্রতি। এর আগেও কয়েকবার বিতর্কের মুখে জড়িয়েছিলেন তিনি। তার এই না বুঝে কথা বলা, বেফাঁস মন্তব্যের জন্য বহুবার ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাকে। এবার এক ধর্মের উৎসব নিয়ে মন্তব্য করে জনগণের রোষের মুখে পড়লেন কোরিওগ্রাফার।

Back to top button