নিজের জীবন নিয়ে খেলছে রাই! ঠিক কি করতে চলেছে নায়িকা? তবে কি এবার অনির্বাণের পরীক্ষা দেওয়ার পালা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে অনির্বাণের মা রাইকে বলছে যাতে অনির্বাণের জীবনে নতুন করে কোনো অশান্তির সৃষ্টি না করে তিনি। তিনি মনে করেন রাইয়ের জন্যে অনির্বাণের জীবনে যত সমস্যা সৃষ্টি হয়েছে। তাই রাই যেন অনির্বাণের জীবনে আর নতুন করে কোন সমস্যা তৈরি না করে। রাই বলে তার কারণে তো অনির্বাণ কখনো কোন সমস্যার মুখে পড়েনি। এ কথা শুনে অনির্বাণের মা বলে রাই একটি অত্যন্ত ধূর্ত স্বভাবের মেয়ে।

Bengali serial

অন্যদিকে স্রোত সার্থকের থেকে দূরে যাওয়ার জন্যই ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে নিজের বাকি পড়াশোনা করার জন্য। ভালো রেজাল্ট করার পরেও সে এখানে থাকতে চাইছে না। শুধু মাত্র স্বার্থকের থেকে দূরত্ব বজায় রাখবে বলে। স্রোতের শ্বশুর মশাই ফোন করে রাইকে জানায় স্রোত পরের দিনই ব্যাঙ্গালোর চলে যাবে এদিকে রাই তো এই কথা শুনে অবাক হয়ে যায়। কারণ রাইকে এই সম্পর্কে কিছুই জানায়নি স্রোত। তাই জন্য তাড়াতাড়ি করে অনির্বাণের সঙ্গে রাই স্রোতের শ্বশুরবাড়িতে উপস্থিত হয়।

রাই অনির্বাণকে নিয়ে চিন্তিত সার্থকের বাবা

এরপর সার্থকের বাবা রাই অনির্বাণকে জানায় স্রোত নিজের ইচ্ছেতেই ব্যাঙ্গালোর চলে যেতে চাইছে। কিন্তু কেন যাচ্ছে সেই নিয়ে তিনি কিছুই বুঝতে পারছে না এখনো। তাই রাই স্রোতের সাথে কথা বলার জন্য তার ঘরে যায়। স্রোত সার্থকের সঙ্গে তার সম্পর্কের এই দূরত্বের ব্যাপারটা লুকিয়ে যায় রাইয়ের থেকে। অন্য দিকে সার্থকের বাবা অনির্বাণ এবং রাইয়ের সম্পর্ক নিয়েও সমানভাবে চিন্তিত। যেভাবে রাই অনির্বাণের সম্পর্ক বারবার ভেঙে গিয়েছে রাই তার জন্য যেভাবে কষ্ট পেয়েছে সেটা নিয়ে তিনি ভীষণই চিন্তিত।

আরও পড়ুনঃ মাত্র ১১ টাকা! তার বিনিময়েই গান গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন অরিজিৎ! কোন গান? জানলে চমকে যাবেন আপনিও!

অন্যদিকে স্রোতের সাথে কথা বলার পর রাই সার্থকের বাবাকে জিজ্ঞাসা করে সার্থক এবং স্রোতের সম্পর্কটা ঠিক আছে কিনা। কারণ তার স্রোতের সাথে কথা বলে একটা অন্যরকম ধারণা তৈরি হয়ে যায়। কিন্তু সার্থকের বাবা এই বিষয়ে কিছুই স্পষ্ট করে জানেন না। এরপরে তিনি রাইকে জিজ্ঞাসা করেন রাই তার জীবনে এখন কি চাইছে। তিনি স্পষ্ট বুঝতে পারছেন রাই তার জীবনের এখন এক্সপেরিমেন্ট করতে চাইছে। এবারে দেখার অপেক্ষা রাই অনির্বাণের সম্পর্কটা কোন দিকে এগোবে।

Back to top button