মাত্র ১১ টাকা! তার বিনিময়েই গান গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন অরিজিৎ! কোন গান? জানলে চমকে যাবেন আপনিও!

বরাবরই নিজের গানের কারণে খবরের শিরোনামে উঠে আসে তার নাম, তাছাড়াও তার ছাপোষা জীবনযাপনের কারণেও তাকে নিয়ে সারা সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে চর্চা চলে। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে এখানে, হ্যাঁ এখানে কথা বলা হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) কে নিয়ে। বরাবরই নিজেকে মিডিয়ার লাইম লাইটের থেকে দূরে রাখতেই পছন্দ করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা খুব একটা পছন্দ করেন না। এমনকি সাক্ষাৎকারেও এইসব বিষয় এড়িয়ে চলেন। সোশ্যাল মিডিয়া থেকে কত রকমের গুজব ছড়িয়ে যায় সকলের অজান্তেই বিশেষ করে সেলিব্রেটিদের নিয়ে তো নানান রকমের গল্প রটে যায় মুহূর্তের মধ্যে।

‘ফেম গুরুকুল’ থেকে বিরাট লাইমলাইট না পেলেও, তার বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি। আর বর্তমানে তার জনপ্রিয় তা নিয়ে তো নতুন করে আর কিছুই বলার নেই।

Arijit Singh

এখন বলিউডের হিট গান গুলির মধ্যে অরিজিৎ সিং এর গান সবার প্রথম সারিতেই রয়েছে। তবে একসময় অরিজিৎ সিংকে পেরোতে হয়েছে অনেক বাধা-বিপত্তি। রিয়েলিটি শো এর মঞ্চে সেভাবে জনপ্রিয়তা না পেলেও বিচারকের আসনে বসে থাকা প্রীতম আসল হীরে চিনতে পেরেছিলেন। তাই জন্য সেই আনকোরা ছেলেটিকে সুযোগ দিয়েছিলেন নিজের সাথে কাজ করার। তারপরেই সেই দর্শকদের অজানা অচেনা ছেলেটি আজ সকলের প্রিয় অরিজিৎ সিং হয়ে উঠেছেন।

আরও পড়ুনঃ বেকসুর খালাস লাবণ্য! শুরু হলো ফুলকির খেল! মাঝ রাস্তায় রুদ্রর উপর আ’ক্রমণ! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

তবে জানেন কি এক সময় ১১ টাকার বিনিময়েতে গান গেয়েছেন অরিজিৎ। মাত্র ১১ টাকা পারিশ্রমিক দিয়ে অরিজিৎ সিং কে গান গাওয়ানো হয়েছিল। সেই গান পরবর্তীকালে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দর্শকের মুখে মুখে ঘুরছিল সেই হিট গান কিন্তু অরিজিৎ সিং এর ভাগ্যে জুটে ছিল মাত্র ১১ টাকা। কিন্তু কেন এত কম টাকার বিনিময়ে তাকে দিয়ে গান গাওয়ানো হয়েছিল জানেন? অরিজিৎ সিং নিজেই সেই কারণ জানিয়েছিলেন একসময়।

মাত্র ১১ টাকার বিনিময়ে অরিজিৎ সিং ‘মন রে কৃষিকাজ জানো না, আবাদ করলে ফলত সোনা’ গান গেয়েছিলেন। এটি রামপ্রসাদী গান, যা তিনি প্রথমবার গেয়েছিলেন ‘মানবজমিন’ ছবির জন্য। গানের গীতিকার রামপ্রসাদ সেন। গানটি গাইতে গাইতে অরিজিৎ নিজেই বলেছিলেন, ‘‘এই গানের কথাগুলো শুনে মনে হচ্ছে যেন নিজেকে গালি (কটুকথা) দিচ্ছি, বা মনে হয় যেন রামপ্রসাদ বাবুই গালি দিচ্ছেন।’’ এই গানটি গাওয়ার জন্য তিনি মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তবে গানটি গাওয়ার পর বেশ কিছু বিতর্কও সৃষ্টি হয়েছিল। শ্রীকুমার চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে, অরিজিতের এই প্রচেষ্টা নিয়ে কিছুটা বিরক্তিও নাকি প্রকাশ করেছিলেন বলে খবর।

Back to top button