প্রতিযোগিতা জিততে গিয়ে রায়ানের প্রেমে পড়ল পারুল! দুই শত্রুর জীবনে নতুন মোড়! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রোমান্টিক গানে একে অপরের সঙ্গে সুন্দর ডান্স পারফরম্যান্স করে রায়ান পারুল। অন্যদিকে শিরিন তো তাদের একেবারেই কাছাকাছি দেখতে পারেনা। কিন্তু পারুল ঠিক করে প্রতিযোগিতা যেহেতু তাই সে জান-প্রাণ দিয়ে এই প্রতিযোগিতায় জেতার চেষ্টা করবে।

Bengali serial

এর পরে দেখা যায় শুরু হয়ে যায় প্রতিযোগিতা। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে জুটিদের একটা কাগজের উপর দাঁড়িয়ে নাচ করতে হবে। কোনোভাবেই যাতে নাচের সময় কাগজ থেকে পা না বেরিয়ে যায় সেদিকে নজর দিতে হবে। রায়ান এবং পারুল মিলে তো দারুণ পারফরমেন্স করে। এই প্রতিযোগিতার বাহানায় প্রথমবার হলেও একটু কাছাকাছি এলো রায়ান পারুল। এরপরই ওই প্রতিযোগিতার অংশ ছিল কাপলরা একে অপরকে প্রপোজ করবে নাটকীয় কায়দায়। রায়ান তো বেশ ভালোভাবেই পারুলকে প্রপোজ করে পুরোটাই বাস্তব মনে হচ্ছিল কিন্তু প্রতিযোগিতায় জেতার জন্যই পুরো নাটক করেছে।

পারুলকে সাবধান করলো রায়ান

প্রতিযোগিতার সময় রায়ান পারুল অনেক জায়গা কাছাকাছি চলে আসে। রায়ানের নাটক দেখে কেউই বুঝতে পারবে না যে সে অভিনয় করছে, পুরোটাই আসল বলে মনে হচ্ছিল। বলিউডের কায়দায়, শাহরুখ খানের ডায়ালগের সাথে নাটকীয় ভঙ্গিতে পারুলকে প্রপোজ করে সে। পারুলও রায়ানের সেই অভিনয়ে ভেসে যায়।

আরও পড়ুনঃ চোখে মুখে ফুটে উঠেছে মনের অভিব্যক্তি! বর্তমান পর্বগুলি তার প্রকৃত প্রমাণ! ঘরের মেয়ে হয়ে উঠছে রাইপূর্ণা! অভিনেত্রী আরাত্রিকার প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহল!

প্রতিযোগিতা শেষে দেখানো হয় যে রায়ান পারুলকে সাবধান করে দিচ্ছে যাতে পারুল রায়ানের এইসব নাটক সত্যি ভেবে না বসে। তখনই পারুল জানিয়ে দেয় যে তার রায়ানের প্রেমে পড়ার কোন ইচ্ছেও নেই। আর রায়ানও পারুলের পারমিশন ছাড়াই তার গায়ে হাত দিয়েছে সেই নিয়েও রায়ানকে সাবধান করে দেয়। তবে প্রতিযোগিতা চলাকালীন পারুলের চোখে মুখ অন্যরকম হয়ে গেছিল। মনে হচ্ছিল যেনো পারুল রায়ানের প্রেমে পড়ে যাচ্ছে। তবে তো রায়ানের অভিনয়ে পারুলের মনে নতুন করে ভালোবাসা জাগিয়ে তুলবে? কেমন হবে যদি এমন হয়?

Back to top button