ইটের বদলে পাটকেল! রুদ্রর চালেই রুদ্রকে মাত দিলো ফুলকি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রোহিত এই অপমান কিছুতেই সহ্য করতে পারে না। সে রেগে গিয়ে রুদ্রর লোকজনদের আক্রমণ করতে যায়। কিন্তু কোন রকম ভাবে ফুলকিরা তাকে সামলে নেয়। ফুলকি রোহিতকে শান্ত করে বলে এই কাজ রুদ্রর লোকজনই করেছে তাতে কোন সন্দেহ নেই। শুধুমাত্র একবার লাবণ্য এবং পল্লববাবু নির্দোষ সেটা প্রমাণ হয়ে যাক। তারপর ফুলকিরা ছেড়ে দেবে না রুদ্র এবং লোকজনদের।

Bengali serial

কোর্টে দুই পক্ষের উকিল এসে হাজির হয়। এদিকে রুদ্রর উকিল যতরকম লাবণ্য এবং তার বাবাকে দোষী প্রমাণ করা যায় সেই চেষ্টা করতে থাকে। তখনই ফুলকি প্রতিবাদ করে ওঠে এবং সাক্ষ্য দেওয়ার জন্য বলে ওঠে সেই সময় বলল পল্লববাবু বাড়িতে ছিলেন না। আর লাবণ্যের পক্ষে একজনকে গুলি করে তার বডি সরিয়ে দেওয়া অসম্ভব। সেসময় ফুলকি এবং রোহিত দিল্লিতে অন্য একটা ঘটনা নিয়ে তদন্ত করছিল। আর তাদের সেই তদন্ত থেকে সরিয়ে আনার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও আদালত এই কথা শুনে কোনরকম প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে রুদ্র কিভাবে এই পুরো ঘটনার সাজিয়েছে সেটা ফুটিয়ে তোলা হয়। রুদ্র রিকিকে দিয়ে লাবণ্যের ঘরে একটা পিস্তল রেখে আসে তার আগে ওই বন্ধুকে লাবণ্যর ব্যবহৃত বিভিন্ন জিনিস থেকে তার হাতের ছাপ নিয়ে বন্ধুকে হাতের ছাপ ট্রান্সফার করে। সেই জন্যই যখন পুলিশ তদন্ত করে করছিল সেই সময় লাবণ্যর হাতের ছাপ পেয়েছিলে বন্ধুকে।

আরও পড়ুনঃ টেলিভিশনের পর্দায় আর ফিরবেন না সোহিনী! ধারাবাহিকের প্রতি এত অনিহা কিসের? কারণটা জানলে চমকে যাবেন আপনিও!

ফুলকি আজকের পর্ব

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি সবার সাথে বসে এই কেস নিয়ে পরামর্শ করছে। কিভাবে কি হয়েছে সেটা নিয়েই আলোচনা করছে সবাই। তখনই ফুলকি বলে যে সজল ঘোষ তো অনেক লম্বা লোক লাবণ্যর পক্ষে কি সজল ঘোষের বুকে গুলি করা সম্ভব? তাহলে কীভাবে সজল ঘোষের বুকে গুলি চালানো হয়।

Back to top button