টেলিভিশনের পর্দায় আর ফিরবেন না সোহিনী! ধারাবাহিকের প্রতি এত অনিহা কিসের? কারণটা জানলে চমকে যাবেন আপনিও!

আজকালকার দিনে বিনোদন জগতের দুনিয়ায় কেউ যদি অভিনয় করতে আসে তাহলে তাঁকে প্রাথমিকভাবে ছোটো পর্দায় বেশ অনেকটা ঘষা-মাজা করার একটা সময়ের পর গিয়ে সুযোগ পায় রুপালি পর্দায় কাজ করার। কিন্তু এই প্রক্রিয়া সকলের জন্য প্রযোজ্য তা একেবারেই নয়।

একটা সময় ছিল যখন মূলত আজকের একঝাঁক তারকা উঠে এসেছে রুপোলি পর্দায়। আজকের মিমি চক্রবর্তীর থেকে শুরু করে ঋতাভরী, মানালি, বাসবদত্তা সকলেই আজ টলিউডের অন্যতম স্টার। অন্যদিকে, আবার বিক্রম চ্যাটার্জি, সৌরভ দাস, রণজয় বিষ্ণু এমন আরও অনেক অভিনেতারা রয়েছে যাঁরা আজ সুপারহিট নায়ক।

Tollywood actress Sohini Sarkar's interview viral on social media

কিন্তু, তাও বাংলার অনেক অভিনেতা বা অভিনেত্রীরা থাকে যাঁদের সিরিয়াল প্রেমীরা দেখতে চায় টিভির পর্দায়। এই মুহূর্তে, এমনই এক টেলিভিশন থেকে উঠে আসা অভিনেত্রী যিনি আজ টলিউডের প্রথম সারির অভিনেত্রী। নায়িকার নাম সোহিনী সরকার। বর্তমানে, টেলি জগতকে কেন্দ্র করে কিছু বাস্তব কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে কনে সাজে অপেক্ষারত অভিনেত্রী! কিন্তু এলো না বর! মর্মান্তিক ঘটনার শিকার দেবলীনা দত্ত!

অভিনেত্রী বলেছেন, “সিরিয়ালে এখন এমন এনগেজমেন্ট থাকে যে অনেকটা সময় সিরিয়ালে দিতে হয়”। অভিনেত্রী আরও বলেন, সিরিয়াল করতে গেলে জীবনে আর অন্যকিছু সেই সময় করা যায় না। এই কারণে অভিনেত্রী এই মুহূর্তেই টিভির জগতে ফেরার কথা ভাবছেন না স্পষ্ট করে জানিয়ে দিলেন। তবে, আগামী দিনে যদি কোনো টেলিফিল্মের সুযোগ পায় তবে তা কখনোই হাতছাড়া করবেন না।

অভিনেত্রীর এই বক্তব্য শুনে অনেকেই আসা রেখেছেন যে আগামী দিনে তাঁকে আবারও দেখতে পাওয়া যাবে টিভির পর্দায়। সম্প্রতি, বিক্রম ও সোহিনী অভিনীত ‘অমরসঙ্গী’ বেশ দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রসঙ্গত বলা যায়, অভিনেত্রীকে শেষ টেলিভিশনের পর্দায় দেখা গেছে স্টার জলসার ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে।

Back to top button