কোর্টের বাইরেই ঘটে গেল বিরাট দুর্ঘটনা! প্রতিশোধের আগুন জ্বলে উঠলো ফুলকির মধ্যে! ফাঁস ধারাবাহিকের আগামী পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে সজল ঘোষকে কোথায় গুলি করা হয়েছে সেই সূত্র মেলাতে থাকে ফুলকি। তখনই ফুলকি বলে সজল ঘোষ যখন লাবণ্যর অফিস থেকে বের হচ্ছিল তখনই ফুলকিদের ঘর থেকে বেরিয়ে কেউ সজল ঘোষকে গুলি করে দেয়। রোহিত তখন ফুলকিকে বলে তার মানে তাদের করিডরে এই নির্মম ঘটনা ঘটানো হয়েছে।

ফুলকি কথা মতই রোহিত অংশু সবাই মিলে আবার নতুন করে ওই ঘটনাটা সাজিয়ে দেখতে চাই। ঘটনাটা নতুনভাবে সাজানোর সময় অংশু বুঝতে পারে নিশ্চয়ই চেনা কাউকে দেখেই সজল ঘোষ ঘুরে দাঁড়িয়ে ছিল এবং তখনই গুলি করা হয়। আর বন্ধুকে সাইলেন্সার লাগানো ছিল যার জন্য গুলি করার পরেও কোন আওয়াজ হয়নি। খুনি খুব সাফাই করে এই খুন করেছে। আর এই কাজ রুদ্র ছাড়া আর কেউ করতেই পারে না।
আরও পড়ুনঃ এবারে কনসার্টের মাঝেই ভক্তদের বিরাট বড় শিক্ষা দিলেন অরিজিৎ সিং! ঘটালেন বিরাট বড় কান্ড!
অন্যদিকে পরের দিন লাবণ্য এবং তার বাবাকে কোর্টে তোলা হবে। সেই জন্য কোর্টের বাইরে ফুলকিরা অপেক্ষা করছিল। এদিকে রুদ্র তার দলের লোকজনদের লাবণ্য এবং পল্লব বাবুর বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছিল। যত রকম ভাবে তাদের অপমান করা যায় সেটাই দেখছিল রুদ্র। ওই ভিড় মাঝে রুদ্র লোকজন লাবণ্যদের নিয়ে নোংরা স্লোগান দিচ্ছিল। তখনই হঠাৎ করে রুদ্রর কাছের লোক তিওয়ারি জুতা ছুড়ে মাঠে পল্লব বাবুর দিকে। সেটা দেখতে পেয়ে ফুলকি ছুটে গিয়ে পল্লব বাবুকে রক্ষা করে।
ফুলকি আজকের পর্ব
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে রোহিত এই অপমান কিছুতেই সহ্য করতে পারে না। সে রেগে গিয়ে রুদ্রর লোকজনদের আক্রমণ করতে যায়। কিন্তু কোন রকম ভাবে ফুলকিরা তাকে সামলে নেয়। ফুলকি রোহিতকে শান্ত করে বলে এই কাজ রুদ্রর লোকজনই করেছে তাতে কোন সন্দেহ নেই। শুধুমাত্র একবার লাবণ্য এবং পল্লববাবু নির্দোষ সেটা প্রমাণ হয়ে যাক। তারপর ফুলকিরা ছেড়ে দেবে না রুদ্র এবং লোকজনদের।

