এবারে কনসার্টের মাঝেই ভক্তদের বিরাট বড় শিক্ষা দিলেন অরিজিৎ সিং! ঘটালেন বিরাট বড় কান্ড!

বরাবরই নিজের গান এবং সাধারণ জীবন যাপনের জন্য খবরের শিরোনামে বারবার উঠে আসে যার নাম সেই অরিজিৎ সিং (Arijit Singh)। আসলেই যে মানুষটা কতটা ভালো সেটা বারবার প্রমাণ করেছেন তিনি। নিজের স্বভাব, কাজ কর্মের মাধ্যমে বারবার সকলের কাছে উদাহরণ তৈরি করেছেন। গানের জগতে (Music Industry) তো বটেই তার বাইরেও অরিজিৎ নিজের স্বভাবের জন্য দর্শকের মন জয় করেছে।

এবারে আরো একবার। তারা কাজের জন্য সকলেই প্রশংসা করছে গায়কের। নিজের হাজার কাজের মাঝেও জিয়াগঞ্জের বাড়িতে সব সময় সময় দেন অরিজিৎ। মাঝেমধ্যে গায়ককে তার পৈত্রিক ভিটেতে আসতে দেখা যায়। সেখানকার অলিগলি দিয়ে নিজের স্কুটি নিয়ে ঘোরাফেরা করেন তিনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে তারকাদের এত সাধারণ জীবন যাপন সত্যি আশা করা যায় না। এ ব্যাপারে প্রত্যেকবার ভক্তদের অবাক করে দেন অরিজিৎ।

Arijit Singh

এবারে আরো একবার নিজের কাজের মাধ্যমে সকলকে অবাক করে দিলেন অরিজিৎ, আরো একবার প্রশংসার বন্যা বয়ে গেল। ভক্তরা আবারও নতুনভাবে প্রেমে পড়লেন অরিজিতের। তবে এবার কি এমন করলেন গায়ক যার জন্য প্রশংসার ঝড় উঠেছে তাকে নিয়ে?

আরও পড়ুনঃ “সমাজের চোখ রাঙানিকে একেবারেই ভয় পাই না!” একাধিক বিয়ে! ছেলের সঙ্গে প্রেম? মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়!

কোভিডের সময় নিজের মাকে হারিয়েছিলেন অরিজিৎ সিং। নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন তিনি মাকে। মাকে হারানোর পর একেবারেই ভেঙে পড়েছিলেন গায়ক। বর্তমানে বাবাকে ঘিরেই তার সবকিছু। তাই বাবার খেয়াল রাখতে সব সময় উপস্থিত থাকেন তিনি। যত ব্যস্ততাই থাক না কেন বাবাকে সময় দিতে কখনই ভোলেন না। হাজার ব্যস্ততার মাঝেও বাবাকে সময় দেন।

সম্প্রতি চণ্ডীগড়ের একটি কনসার্টে গিয়েছিলেন তিনি। গান গাইতে গাইতেই বাবার ফোন আসে। ভিডিও কল। ধরেন তিনি। বাবাকে দেখান সকলকে। সকলকেও ফোনের স্ক্রিন ঘুরিয়ে বাবাকে দেখান। ফোন কেটে বলেন, ‘ভিডিও কলে আমার বাবা।’ এই অংশটিই অনেকে রেকর্ড করেন। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ কমেন্ট করে প্রশংসায় ভরিয়ে দেন। অনেকেই তাঁর থেকে শিক্ষা নেওয়ার পরামর্শও দেন। বলেন, ‘আপনি যে পরিস্থিতিতে, যেখানেই থাকুন না কেন, বাবা-মায়ের ফোন উপেক্ষা করা ঠিক নয়।’

Back to top button