“ষাঁড়ের মত গলা”- ষাঁড়ের সঙ্গে অভিনেত্রীর তুলনা? ভরা মঞ্চে গান গেয়ে চ’রম কটাক্ষের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত!

বাংলা চলচ্চিত্র জগতের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অভিনেত্রীর জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। ৯০ দশকে সেরা অভিনেত্রীদের তালিকায় তার নাম ছিল একেবারে প্রথমের দিকে। জিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিত সহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। নিজের পড়াশোনা শেষ করে খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন আর সাফল্য পেছেন খুব তাড়াতাড়ি।

অভিনেত্রীর অভিনীত কিছু জনপ্রিয় ছবি হল নাগপঞ্চমী, পারমিতার একদিন, স্বামী কেন আসামী, রাঙা বউ, চাঁদের বাড়ি, জিও কাকা, চারুলতা, তিন কন্যা, বেলা শেষে, রাজকাহিনী, প্রাক্তন, দ্বিতীয় বসন্ত, শেষ চিঠি ইত্যাদি। শেষবার তাকে ২০২৩ সালে দত্তা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল।

আর অভিনেত্রীরা জনপ্রিয়তা পেলে তাদেরকে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয়। সেই সমস্ত অনুষ্ঠানে অনেক অভিনেত্রীকেই গান করতে শোনা যায়। যাদের মধ্যে বেশিরভাগ অভিনেত্রী বেসুর গান করে সোশ্যাল মিডিয়া ট্রোলের মুখে পড়ে, এবারে সেই তালিকায় নাম লেখালেন ঋতুপর্ণা।

আরও পড়ুনঃ ৭টা মাছ, ১ হাঁড়ি ভাত, ১২টা রুটি! এত খেয়েও কিভাবে মেদহীন থাকেন অদ্রিজা? সেই রহস্যই ফাঁ’স করলেন নায়িকা!

সম্প্রতি এক জায়গায় অনুষ্ঠানের ডাক পেয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে দর্শকদের সঙ্গে আলাপ পরিচয় করার পর, নিজের বেসুর গলায় গান ধরেন তিনি। ব্যাস তারপরেই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সাথে সাথেই নেটিজেনদের কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। একাংশ নেটিজেন অভিনেত্রীর গলার সুর নিয়ে তাচ্ছিল্য করেছেন। কেউ কেউ ষাঁড় বলে সম্বোধন করেছেন।

কমেন্ট বক্সে চোখ রাখলে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য চোখে পড়ে। একজন লিখেছেন ‘অভিনয়টাই থাক গান গাইতে হবে না।’ অন্যজন বলেছেন ‘যারা প্রকৃত গায়িকা তাদের ভাত মারার ব্যবস্থা। কী কর্কশ কন্ঠে গান গাইছে ঋতুদি। আপনার অভিনয় ভালো লাগে কিন্তু গান……নৈব নৈব চ।’ আরেকজন বলেছেন ‘এনারা গান গাইলে ভালো শিল্পীরা কি ঘাস কাটবে।’ আবার একজন সরাসরি অভিনেত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘ষাঁড়ের মতন গলা।

Back to top button