“যীশু একটা গাধা, আর প্রসেনজিৎ ধূর্ত শেয়াল”- সর্বসমক্ষে বিস্ফোরক রচনা ব্যানার্জি! কেনো এমন বললেন অভিনেত্রী?

৯০ দশকের শুরুর দিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের প্রথম সারির তালিকায় ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) নাম। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় পাশাপাশি ওড়িশা, তামিল ছবিতে অভিনয় করেছেন রচনা। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন।

এরপর একটা সময় নিজেকে অভিনয় জগত থেকে সরিয়ে আনেন। তারপরেই দিদি নাম্বার ওয়ান এর মতো রিয়ালিটি শো এ যোগদান করেন। বর্তমানে অভিনেত্রীকে আমরা সেখানেই সঞ্চালিকা হিসেবে দেখতে পাচ্ছি বিগত ১০-১২ বছর ধরে। অভিনয় জগতের থেকেও দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সঞ্চালিকা হওয়ার পর থেকে অভিনেত্রীর জনপ্রিয়তা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা ব্যানার্জি।

অভিনয় জগতে থাকাকালীন একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। প্রসেনজিৎ, জিৎ , দেব, যীশু সবার সাথে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট ফিল্ম। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কয়েক বছর কাজ করার সুবাদে নিজের সহ অভিনেতাদের খুব ভালো মতোই জানেন রচনা ব্যানার্জি। কে কেমন কার স্বভাব কেমন সে সম্পর্কে বেশ ধারণা রয়েছে তার।

আরও পড়ুনঃ সমাজে নারীরা এগোচ্ছে! কিন্তু এখনো বাংলা ধারাবাহিকে নারীদের দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা! আর কতদিন সততার প্রমাণ দিয়ে টিকে থাকতে হবে মেয়েদের?

একবার সেরকমই এক রিয়ালিটি শো তে এসে নিজের সহ অভিনেতা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী। যা নিয়ে হৈচৈ শুরু হয়ে গেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। জি বাংলার এক সময়কার জনপ্রিয় রিয়েলিটি শো ছিল অপুর সংসার। যার সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সেখানেই একবার অতিথি হিসেবে এসেছিলেন রচনা ব্যানার্জি। সেখানে এসে যিশু সেনগুপ্তকে গাধা এবং প্রসেনজিৎকে শিয়াল বলে সম্বোধন করেছিলেন।

জনসমক্ষে টেলিভিশনের পর্দায় মিত্রি বলেছিলেন যীশু সেনগুপ্ত একটা গাধা আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ধূর্ত শেয়াল। একটা সময় রচনা ব্যানার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা সম্পর্কে অনেক খবর শোনা গিয়েছিল সেই সমস্ত সত্যি কিনা জানা যায়নি। কিন্তু হঠাৎ করে কেন টেলিভিশনের পর্দায় যিশু সেনগুপ্ত থেকে গাধা বলে সম্বোধন করল অভিনেত্রী? তাই নিয়ে রাগে ক্ষোভে ফেটে পড়েছিলেন যীশুর একাংশ ভক্তরা। আসলে পুরো ঘটনাটাই ঘটেছে মজার ছলে। শাশ্বত চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রির তিনজন অভিনেতার নাম নিয়ে বলেছিলেন তাদেরকে যেকোনো প্রাণী সঙ্গে তুলনা করতে। তখনই রচনা ব্যানার্জি যিশু সেনগুপ্ত গাধা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে ধূর্ত শেয়ালের সঙ্গে তুলনা করেন।

Back to top button