অতি চালাকি করতে গিয়ে ফেঁ’সে গেল রুদ্র! ফুলকির মুঠোয় বিরাট প্রমাণ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পুলিশ তদন্ত করে লাবণ্যর অফিস থেকে একটা পিস্তল পায়। সেখানে লাবণ্যর হাতের ছাপ রয়েছে। কিন্তু লাবণ্য তো বুঝতেই পারেনা তার অফিসে ওই পিস্তল কি করে গেল। কিন্তু ফুলকি তো ভালোই বুঝতে পারে এই পুরোটাই একটা ষড়যন্ত্র। এদিকে সেই সময় রুদ্র উপস্থিত ছিল সেখানে। এরপর পুলিশ গোটা বাড়ি সার্চ করার আদেশ দেয়।

গোটা বাড়ি সার্চ করতে গিয়ে লাবণ্যর বাবা পল্লব বাবুর ঘর থেকে রুদ্রর দলের ওই লোকটির ডেড বডি পাওয়া যায়। এই বিষয়ে তো বাড়ির কেউই কিছু জানতো না। অংশু ঐ লোকটির ডেড বডি খুঁজে পাওয়ার পর তো অবাক হয়ে যায়। তারপর যথারীতি তদন্ত শুরু হয়ে যায়। হাতের ছাপ পরীক্ষা করার জন্য লোক আসে ডিপার্টমেন্ট থেকে। তারপর বন্দুক থেকে এবং ওই আলমারি লাবণ্যর হাতের ছাপ পাওয়া যায়। আর সেই জন্যই পুলিশ তদন্ত শুরু করে। বাধ্য হয়েই অংশুকে লাবণ্য এবং পল্লব বাবুকে গ্রেফতার করতে হয়।
ফুলকি আজকের পর্ব ১৭ ফেব্রুয়ারি (Phulki Today Episode 17 February)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি মন্দির থেকে ফিরে এসে দেখে পল্লব বাবু এবং লাবণ্যকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ফুলকি দুজনকেই কথা দেয় প্রমাণ জোগাড় করে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নির্দোষ প্রমাণ করবে সে। এরপরই মিডিয়ার লোক ফুলকিকে ঘিরে ধরে, ফুলকি জবাব না দিয়ে এড়িয়ে যেতে চাইলে রুদ্র সেই সুযোগ নিয়ে পল্লব বাবু এবং লাবণ্যকে দোষী প্রমাণ করতে থাকে। কিন্তু ফুলকি রুদ্রকে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে শীঘ্রই ফুলকি সমস্ত প্রমাণ জোগাড় করে তার জেঠু এবং দিদিভাইকে নির্দোষ প্রমাণ করবে।
আরও পড়ুনঃ জমে থাকা সমস্ত অভিমান উগরে দিল রাই! মান অভিমানের পালা মিটিয়ে রাই কি ফিরবে অনির্বাণের বুকে?
বাড়ির সবার সাথে পরামর্শ করে ফুলকি ভাবতে থাকে কিভাবে প্রমাণ জোগাড় করা যায়। তারপরে সবার মাথায় আসে বাইরের থেকে কেউ ভিতরে আসেনি সুতরাং নিশ্চয়ই বাড়ির পিছন দরজা দিয়ে কেউ লুকিয়ে এসেছিল রায়চৌধুরীর বাড়িতে। তারপরেই রুদ্রর দলের ওই লোকটিকে খুন করে তাদেরকে ফাঁসানো হয়েছে। সেটা খতিয়ে দেখতে ফুলকি এবং রোহিত সবাই মিলে বাড়ির পেছনে যায় এবং সেখানে গিয়েই ফুলকি একটা জুতোর ছাপ উদ্ধার করে। আর সকলের সন্দেহ সেই জুতোর ছাপ রুদ্রর জুতোর সঙ্গে মিলে যাবে। সেইমত তারা অংশুকে খবর দিয়ে সকলে মিলে রুদ্রর বাড়িতে তারা সার্চ করতে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

