আদৌ কি আ’ত্মহত্যা নাকি পরিকল্পিত খু’ন? ১০ বছর আগের মৃ’ত্যু রহস্য আজও অধরা! কি হয়েছিল অভিনেত্রী দিশা গাঙ্গুলীর সঙ্গে?

দিশা গঙ্গোপাধ্যায় (Disha Gangopadhyay), মনে পরে সেই প্রাণবন্ত অভিনেত্রীকে। এক সময়ে যাঁর অভিনয়ে মুগ্ধ হতেন বাংলার দর্শকেরা। আজ প্রায় দশ বছর হতে চললো পৃথিবীর মায়া ত্যাগ করেছে এই অভিনেত্রী। মৌরী-নিখিলের ‘বউ কথা কও’ সিরিয়ালে (Serial) প্রথম দেখা যায় এই অভিনেত্রীকে। এরপর থেকে অনেক সিরিয়ালই দেখা যায় এই অভিনেত্রীকে।

সর্বশেষে, ‘তুমি আসবে বলে’ সিরিয়ালের পার্শ্ব চরিত্রে থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই অভিনেত্রী। এই সিরিয়ালে অভিনয় করা কালীনই মাত্র ২৩ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নেওয়ায় জীবনে চলার পথ থেমে যায় দিশার। ২০১৫ সালের এপ্রিল মাসে আত্মহত্যা করেন অভিনেত্রী।

এই দিন সকালবেলা কোনো ফোন বা মেসেজের সাড়া পাননি তাঁর প্রেমিক বিবস্বান ঘোষ। এই অভিনেতা সিরিয়াল জগতের ভিভান নামেই পরিচিত। দরজা ভেঙে উদ্ধার করা হয় দিশার নিথর দেহ। কেবলই দিশা নয়, এইরকম আরও বিনোদন জগতের অনেক শিল্পীরাই আছে যাঁরা জীবনের নানা ওঠাপরার জেরে বেঁচে নেন আত্মহত্যার পথ।

আরও পড়ুনঃ শরীরে অসহ্য যন্ত্রণা! দু চোখে নেমে এলো অন্ধকার! গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়িকা!

‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’, ‘আলো ছায়া’, ‘চিরদিনই আমি যে তোমার’র মতন আরও অনেক জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে অভিনেত্রী প্রেমিক অর্থাৎ ভিভান ঘোষকে। টেলি জগতের অত্যন্ত পরিচিত এই মুখ একসময়ে প্রেমজ সম্পর্কে আবদ্ধ ছিল দিশার সঙ্গে। সেই সময় নাকি খুব তাড়াতাড়িও বিয়ে করতে যাচ্ছিল এই চর্চিত জুটি। কিন্তু, ভাগ্যের পরিহাসে পাল্টে গেল সবকিছু। তবে অভিনেত্রীর মৃত্যুর কারণ আজও পরিষ্কার নয় কারোর কাছে। তবে, কোন কারণে আত্মহত্যা করেছেন অভিনেত্রী?

দিশার পরেও এমন আরও অনেক অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যাঁরা আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিয়েছে। দিশার মৃত্যু হওয়ার ১০ বছর পরেও তাঁর মৃত্যুর ঘটনা নিষ্পত্তি করা যায়নি। প্রসঙ্গত বলা যায়, স্টার জলসার ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকের নায়িকার ভূমিকায় অভিনীত পল্লবী দে’ও ২০২২ সালে আত্মহত্যা করেন। সেই সময় গড়ফার ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করে পুলিশেরা। অভিনেত্রীদের হঠাৎই এইরকম আত্মহত্যার কারণ প্রতিবারের মতই অধরা থাকছে সবার কাছে।

Back to top button