শরীরে অসহ্য যন্ত্রণা! দু চোখে নেমে এলো অন্ধকার! গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়িকা!

বছরের শুরুতেই আবারও বিরাট বড় দুঃসংবাদ শোনা গেল। মিউজিক ইন্ডাস্ট্রির (Music Industry) জনপ্রিয় গায়িকার জীবনে নেমে এলো শোকের ছায়া। বছর শুরুর পর থেকেই একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে ভেঙে পড়েছেন সকলে। এবারে সকলের প্রিয় গায়িকার জীবনের এমন দুর্ঘটনা কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেছে সকলের। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।
কিভাবে গায়িকার সাথে এই দুর্ঘটনা ঘটলো সেটাই বুঝতে পারছেন না কেউ। গায়িকার জীবনের এই কঠিন সংবাদের কথা শুনে প্রত্যেকেই ভেঙে পড়েছেন। বছরের শুরুতেই এমন একটা দুঃসংবাদ সত্যিই কেউ আশা করতে পারেননি।
হঠাৎ করেই গায়িকার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। বাতিল হল গায়িকার গানের অনুষ্ঠান। গত ১৫ ফেব্রুয়ারি রাতে তীব্র পেটেব্যথায় ভুগতে শুরু করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের এক্স হ্যান্ডেলে সেই কথা জানালেন গায়িকা।
আরও পড়ুনঃ “নোংরামির একটা সীমা থাকা উচিত”! রচনার স্নানের ভাইরাল ভিডিও দেখে বিস্ফোরক কোয়েল! “মানুষের রুচির অভাব”- অকপটে রঞ্জিত কন্যা!
গায়িকা লেখেন ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পেটের ব্যথায় কাতর। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আমি। চিকিৎসকেরা জানিয়েছেন এখনই অনুষ্ঠান করার মতো শারীরিক অবস্থা নেই। তাই বাধ্য হয়ে তা বাতিল করছি। সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই অনুষ্ঠান করব। খুব দুঃখ হচ্ছে, আপনাদের সামনে অনুষ্ঠানটা করতে পারলাম না। তবে আমি আশাবাদী, ভবিষ্যতে অনুরাগীদের জন্য অনুষ্ঠান করব।”
অসুস্থ গায়িকা শাকিরা। জনপ্রিয় গায়িকার অসুস্থতার কথা শুনে ভক্তরা তো ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। গায়িকা তাঁদের আশ্বস্ত করে লেখেন, ‘‘আমি আপনাদের সকলকে ভালবাসি। আমার পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ।” সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি না হলে সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। তার পর পেরুতে অনুষ্ঠান শেষ করে শাকিরা যাবেন কলম্বিয়ায়।